বিশ্বকাপের মাঝেই খুশির খবর, পাকিস্তানের রিজওয়ানকে পিছনে ফেলে আইসিসির বিচারে শীর্ষ তারকা সূর্যকুমার
বিশ্বকাপের মাঝেই খুশির খবর, পাকিস্তানের রিজওয়ানকে পিছনে ফেলে আইসিসির বিচারে শীর্ষ তারকা সূর্যকুমার
বিশ্বকাপের মাঝেই খুশির খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানকে ছাপিয়ে আইসিসি'র বিচারে টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষ স্থানে উঠে এলেন সূর্যকুমার যাদব। টি-২০ বিশ্বকাপে ব্যাক টু ব্যাক অর্ধ-শতরানের ফলে সদ্য প্রকাশিত ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছেন সূর্যকুমার।

শীর্ষে সূর্য:
চলতি টি-২০ বিশ্বকাপে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স শুরু থেকেই কার্যকরী এবং ভারতে সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বিশ্বকাপ শুরু আগে যে ফর্মে ছিলেন সেই ফর্মই বয়ে নিয়ে এসেছে অস্ট্রেলিয়ায়। পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর অর্ধ-শতরান অবশ্যই প্রশংসাযোগ্য। টি-২০ বিশ্বকাপে পরের পর ম্যাচে অর্ধ-শতরান করার সৌজন্যে আইসিসি'র টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকার শীর্ষে সূর্যকুমার যাদব।

মহম্মদ রিজওয়ানকে পিছনে ফেলে শীর্ষে সূর্য:
আইসিসি'র টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষ স্থান অর্জন করার ক্ষেত্রে সূর্যকুমার যাদব পিছনে ফেলে দিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক - ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানকে। ৮৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সূর্যকুমার। মহম্মদ রিজওয়ান ৮৪২ পয়েন্ট নিয়ে নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে। রিজওয়ানের ব্যাটে রান নেই এই বিশ্বকাপে। পাকিস্তানে এবং পাকিস্তানের বাইরে সমর্থকদের রোষের মুখে রয়েছেন রিজওয়ান। একের পর এক ম্যাচে ব্যর্থতার কারণেই রিজওয়ানের এই পতন।

ঝড়ের গতিতে উথ্থান সূর্যের:
বর্তমানে আইসিসি'র টি-২০ ব্যাটসম্যানদের শীর্ষ র্যাঙ্কিংয়ে যে ব্যাটসম্যান রয়েছেন তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পা রাখেন ২০২১ সালে। ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে অভিষেক হয়েছিল সূর্যকুমারের। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত দুইটি অর্ধ-শতরান পেয়েছেন সূর্যকুমার। একটি এসেছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং একটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

২০২২ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রানের বিচারে রিজওয়ানকে ছাপিয়ে গিয়েছেন রিজওয়
বাংলাদেশের বিরুদ্ধে বুধবার নামার আগেই ২০২২-এ টি-২০ ক্রিকেটে আন্তর্জাতিক ফরম্যাটে সর্বাধিক রানের বিচারে মহম্মদ রিজওয়ানকে ছাপিয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে ২৬ ম্যাচে ৯৩৫ রান করেন ভারতীয় তারকা। তাঁর গড় ৪২.৫০ এবং স্ট্রাইক রেট ১৮৩.৬৯। পক্ষান্তরে ১২৩.৮৪ স্ট্রাইক রেটে মহম্মদ রিজওয়ান করেছেন ৮৮৮ রান।












Click it and Unblock the Notifications