ICC Awards 2022: আইসিসি বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ, ভারত থেকে কোন চার?

আইসিসির বর্ষসেরা পুরস্কার প্রদান করা হবে ৯টি বিভাগে। প্রতি বিভাগে কারা মনোনীত হয়েছেন সেই তালিকা প্রকাশ করল আইসিসি। কোন বিভাগ থেকে কে পুরস্কার পাবেন তা জানতে অপেক্ষা করতে হবে কয়েক দিনের। বিগত ১২ মাসে দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি মহিলাদের বিশ্বকাপ, টি ২০ বিশ্বকাপে যাঁরা ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন তাঁদের নাম ঠাঁই পেয়েছে প্রকাশিত তালিকায়।

সূর্যকুমার যাদব ও স্মৃতি মান্ধানার সঙ্গে আর কোন ২ ভারতীয়?

আইসিসির বিচারে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারটি স্যর গারফিল্ড সোবার্সের নামাঙ্কিত। এই পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন বাবর আজম, বেন স্টোকস, সিকান্দর রাজা ও টিম সাউদি। আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কারটি র‌্যাচেল হেহো ফ্লিন্টের নামাঙ্কিত। এই পুরস্কারটি পাওয়ার দৌড়ে রয়েছেন ন্যাট সিভার, স্মৃতি মান্ধানা, অ্যামেলিয়া কের ও বেথ মুনি। তিন ফরম্যাট মিলিয়ে পারফরম্যান্সের ভিত্তিতেই এই পুরস্কারটি প্রদান করা হবে।

আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন বেন স্টোকস, জনি বেয়ারস্টো, উসমান খাওয়াজা ও কাগিসো রাবাডা। একদিনের আন্তর্জাতিকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটির জন্য মনোনীত হয়েছেন বাবর আজম, অ্যাডাম জাম্পা, সিকান্দর রাজা ও শেই হোপ। আইসিসি বর্ষসেরা মহিলা ওডিআই ক্রিকেটার পুরস্কারের দৌড়ে রয়েছেন শবনিম ইসমাইল, অ্যামেলিয়া কের, ন্যাট সিভার ও অ্যালিসা হিলি।

আইসিসির বর্ষসেরা টি ২০ ক্রিকেটার হওয়ার দৌড়ে বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার সূর্যকুমার যাদবের সঙ্গে রয়েছেন সিকান্দর রাজা, স্যাম কারান ও মহম্মদ রিজওয়ান। বর্ষসেরা মহিলা ক্রিকেটার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন স্মৃতি মান্ধানা, নিদা দার, সোফি ডিভাইন ও তাহলিয়া ম্যাকগ্রা। আইসিসি ইমার্জিং ক্রিকেটার (পুরুষ) পুরস্কারের দৌড়ে অর্শদীপ সিংয়ের সঙ্গে রয়েছেন মার্কো জানসেন, ইব্রাহিম জাদরান, ফিন অ্যালেন। বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার (মহিলা) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন রেণুকা সিং, ডার্সি ব্রাউন, অ্যালিস ক্যাপসি, যস্তিকা ভাটিয়া। এর পাশাপাশি বর্ষসেরা অ্যাসোসিয়েট ক্রিকেটার, স্পিরিট অব ক্রিকেট ও বর্ষসেরা আম্পায়ারের পুরস্কারও প্রদান করে থাকে আইসিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+