India vs WI 5th T20I: সূর্যকুমারের অর্ধশতরান, ওয়েস্ট ইন্ডিজকে ১৬৬ রানের টার্গেট দিল ভারত
India vs West Indies 5th T20I: ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৬৬ রান। ফ্লোরিডার লডারহিলে পঞ্চম টি ২০ আন্তর্জাতিকে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত।
ভারতীয় ইনিংস চলাকালীন দু-বার বৃষ্টি নামে। প্রথম যখন বৃষ্টি নামে তখন ভারতের স্কোর ১৫.৫ ওভারে ৪ উইকেটে ১২১। এরপর ১৯.৪ ওভারে ভারত যখন ৮ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে, তখন ফের বৃষ্টি নামে। শেষ অবধি ভারত ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে।

ভারতের ওপেনিং জুটি এদিন সুবিধা করতে পারেনি। প্রথম ওভারের পঞ্চম বলে আউট হন যশস্বী জয়সওয়াল (৪ বলে ৫)। যশস্বীর পর শুভমান গিলের উইকেটটিও তুলে নেন আকিল হোসেন। তৃতীয় ওভারে পঞ্চম বলে। ৬ রানে প্রথম উইকেট পড়েছিল, দ্বিতীয় উইকেটের পতন ১৭ রানে। এরপর অবস্থা কিছুটা সামাল দেন সূর্যকুমার যাদব ও তিলক বর্মা।

অষ্টম ওভারের পঞ্চম বলে ভারত ৬৬ রানের মাথায় তিলক বর্মার উইকেট হারায়। তিলক তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৮ বলে ২৭ রান করে রস্টন চেজের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন। ১০.২ ওভারে সঞ্জু স্যামসন আউট হন রোমারিও শেফার্ডের বলে। ১০.২ ওভারে ভারতের চতুর্থ উইকেটের পতন ৮৭ রানে। সঞ্জু ৯ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন।

অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে সূর্য যোগ করেন ৪৩ রানষ ১৬.২ ওভারে হার্দিককে ফেরান শেফার্ড। হার্দিক করেন ১৮ বলে ১৪। ভারতের পঞ্চম উইকেট পড়ে ১৩০ রানে, ষষ্ঠ উইকেটের পতন ১৪০ রানের মাথায়। ১৭.৫ ওভারে সূর্যকুমার যাদবকে ফেরান জেসন হোল্ডার। চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে সূর্য করেন ৪৫ বলে ৬১ রান।
১৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ভারতের আরও দুটি উইকেট পড়ে ১৪৯ রানে। অর্শদীপ সিং (৪ বলে ৮) ও কুলদীপ যাদব (১ বলে ০) রোমারিও শেফার্ডের শিকার। বৃষ্টির পর খেলা শুরু হলে ২০তম ওভারের পঞ্চম বলে অক্ষর প্যাটেলকে প্যাভিলিয়নের রাস্তা দেখান জেসন হোল্ডার। অক্ষরের সংগ্রহ ১০ বলে ১৩। শেষ বলে চার মারেন মুকেশ কুমার।
রোমারিও শেফার্ড ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন। জেসন হোল্ডার ৪ ওভারে ৩৬ ও আকিল হোসেন ৪ ওভারে ২৪ রান দিয়ে দুটি করে উইকেট দখল করেছেন।












Click it and Unblock the Notifications