বিদেশে হাঁটুর অস্ত্রোপচার, মাঠের বাইরে ভারতের তারকা ক্রিকেটার
বিদেশে হাঁটুর অস্ত্রোপচার করালেন ভারতের তারকা ক্রিকেটার সুরেশ রায়না। শেষ মরসুমে ঘরোয়া ক্রিকেটে হাঁটুর সমস্যায় ভুগতে হয়েছিল রায়নাকে। এবার আমস্টারডামে হাঁটুর অস্ত্রোপচার করালেন তিনি।
বিদেশে হাঁটুর অস্ত্রোপচার করালেন ভারতের তারকা ক্রিকেটার সুরেশ রায়না। শেষ মরসুমে ঘরোয়া ক্রিকেটে হাঁটুর সমস্যায় ভুগতে হয়েছিল রায়নাকে। এবার আমস্টারডামে হাঁটুর অস্ত্রোপচার করালেন তিনি। রায়নার বাঁ-পায়ের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মতো সামনের ছয় সপ্তাহ রিহ্যাবে থাকতে হবে তাঁকে।
শনিবার বিসিসিআই টুইট করে রায়নার হাঁটুর সফল অস্ত্রোপচারের কথা জানায়। বোর্ডের পক্ষ থেকে, হাসপাতালের বেডে রায়নার বাঁ-পায়ের হাঁটুতে ব্যান্ডজ বাঁধা অবস্থার একটি ছবি পোস্ট করা হয়েছে। এরপরই বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন সমর্থকরা। সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে প্রায় ছ'মাস লাগবে রায়নার।
Mr Suresh Raina underwent a knee surgery where he had been facing discomfort for the last few months. The surgery has been successful and it will require him 4-6 week of rehab for recovery.
We wish him a speedy recovery 🙏 pic.twitter.com/osOHnFLqpB
— BCCI (@BCCI) August 9, 2019
@ImRaina u have been an inspiration to so many with your incredible work ethic over your career, especially these last couple of years. Listen to your body now my friend - knowing u, u will want to be out training tomorrow #aramse https://t.co/tc3LY4R4qF
— Jonty Rhodes (@JontyRhodes8) August 10, 2019
Click it and Unblock the Notifications