সাতপাঁকে বাঁধা পড়তে চলেছেন রায়না
নয়াদিল্লি, ১৬ মার্চ : বিয়ে করতে চলেছেন সুরেশ রায়না। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আগামী ৩ এপ্রিল ছোটবেলার বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরীর সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়বেন ভারতীয় ক্রিকেট দলের এই নির্ভরযোগ্য খেলোয়াড়।

পরিবারের তরফে জানা গিয়েছে, এই মাসের ১২ তারিখ পারিবারিক নানা অনুষ্ঠান হয়ে গিয়েছে। এবার রায়না দেশে ফিরলেই ৩ এপ্রিল দিল্লির এক পাঁচতারা হোটেলে সমস্ত অনুষ্ঠান হবে। বিয়ের পরই আইপিএল খেলতে ব্যস্ত থাকবেন রায়না তাই তড়িঘড়ি বিয়ের আচার সেরে ফেলা হবে।
ব্যাঙ্ককর্মী প্রিয়াঙ্কা কর্মসূত্রে এই মুহূর্তে নেদারল্যান্ডসে থাকেন। তাঁর পরিবার উত্তরপ্রদেশের বারুটের বাসিন্দা হলেও এখন মিরাটে থাকেন।
প্রিয়াঙ্কা ও সুরেশ রায়নার বাবা মুরাদনগর অর্ডন্যান্স ফ্যাক্টরিতে সহকর্মী ছিলেন। সেইসূত্রেই ছোটবেলা থেকেই দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেটাকেই বিয়ের রূপ দিতে চলেছেন দুজনে।












Click it and Unblock the Notifications