রায়নার আইপিএল খেলা কেবল সময়ের অপেক্ষা? এক ভিডিও ঘিরে যত জল্পনা!

তবে কী আইপিএল খেলবেন রায়না? এক ভিডিও ঘিরে যত জল্পনা

করোনা ভাইরাসের আবহে আইপিএল খেলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সুরেশ রায়না। তা বলে সিএসকে-তে ফেরার রাস্তাও বন্ধ করে দেননি মিস্টার আইপিএল। সম্প্রতি রায়নার এক ভিডিও-তে তাঁর বাইশ গজে ফেরার সম্ভাবনা আরও জোরালো করেছে বলা চলে। আশায় বসে রয়েছেন ফ্যানরা।

ফের অনুশীলনে রায়না

দুবাই থেকে ভারতে ফেরার পর সুরেশ রায়নাকে ব্যাট-বল হাতে দেখা যায়নি। দীর্ঘদিন পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন মিস্টার আইপিএল। অবশেষে তাঁকে শরীর চর্চা করতে দেখল ক্রিকেট বিশ্ব। সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রায়না।

আশাবাদী ক্রিকেট ফ্যানরা

আশাবাদী ক্রিকেট ফ্যানরা

সুরেশ রায়নাকে শরীর চর্চা করতে দেখে উচ্ছ্বসিত হয়েছেন ক্রিকেট ফ্যানরা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আইপিএল খেলতে খুব শীঘ্র চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দেবেন বলে মনে করেন নেটিজেনদের একাংশ।

আইপিএলের আগে পরিবার

আইপিএলের আগে পরিবার

আন্তর্জাতিক ক্রিকেটদের সদ্য বিদায় জানানো সুরেশ রায়না বলেছেন, চেন্নাই সুপার কিংস শিবিরের জন্য দুবাইতে তৈরি হয়ে বায়ো বাবল আর নিরাপদ নয়। তাই তিনি শিবির ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন চিন্না থালা। বলেছেন, তাঁর কাছে ক্রিকেটের থেকেও এগিয়ে রয়েছেন তাঁর স্ত্রী, দুই সন্তান ও বাবা-মা।

ফের খেলতেই পারেন রায়না

ফের খেলতেই পারেন রায়না

চেন্নাই সুপার কিংসের সঙ্গে যে তাঁর এই ইস্যুতে কোনও মনোমালিন্য তৈরি হয়নি, তা স্পষ্ট করেছেন সুরেশ রায়না। হলুদ শিবিরের জন্য যে তাঁর দরজা বন্ধ হয়ে যায়নি, তাও স্পষ্ট জানিয়েছেন মিস্টার আইপিএল। পরিস্থিতি কিছুটা ঠিক হলে তিনি ফের দুবাইতে ফিরবেন বলেও জানিয়েছেন রায়না। তিনি আজীবন সিএসকে-র ক্রিকেটার থাকবেন বলে জানিয়েছেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+