ফের সিএসকে-র জার্সিতেই আইপিএল খেলবেন রায়না! নতুন কোন জল্পনা উস্কে দিলেন 'চিন্না থালা'

আইপিএল ২০২০ না খেলা নিয়ে জল্পনার অবসান ঘটালেন রায়না নিজে, কী বললেন 'চিন্না থালা'

কেন আইপিএল শুরু হওয়ার আগেই দুবাই ছেড়ে ভারতে ফিরেছেন সুরেশ রায়না, তা নিয়ে নানা মুনির নানা মত। এই ইস্যুতে তিনটি কারণ নিয়ে বিস্তর কাটাছেড়া চললেও জল্পনার অবসান ঘটিয়ে আসল কারণ নিজেই জানালেন প্রাক্তন সিএসকে ক্রিকেটার। ফের চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলার আভাসও দিয়ে রাখলেন 'চিন্না থালা'। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আসল কারণ জানালেন রায়না

আসল কারণ জানালেন রায়না

আইপিএল খেলতে দুবাইতে পৌঁছনো চেন্নাই সুপার কিংস দলের ১৩ জন সদস্যের কোভিড-১৯ টেস্ট পজেটিভ এসেছে। তাঁদের মধ্যে ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহার ও ব্যাটসম্যান ঋুতুরাজ গায়েকোয়াড়ের নামও অন্তর্ভূক্ত। তাতেই আশঙ্কিত হয়েছেন সুরেশ রায়না। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ভয়েই চটজলদি দুবাই ছেড়ে তিনি ভারতে ফিরে এসেছেন।

রায়নার কাছে আগে পরিবার

রায়নার কাছে আগে পরিবার

আন্তর্জাতিক ক্রিকেটদের সদ্য বিদায় জানানো সুরেশ রায়না বলেছেন, চেন্নাই সুপার কিংস শিবিরের জন্য দুবাইতে তৈরি হয়ে বায়ো বাবল আর নিরাপদ নয়। তাই তিনি শিবির ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন চিন্না থালা। বলেছেন, তাঁর কাছে ক্রিকেটের থেকেও এগিয়ে রয়েছেন তাঁর স্ত্রী, দুই সন্তান ও বাবা-মা।

বুকে পাথর রেখে সিদ্ধান্ত

বুকে পাথর রেখে সিদ্ধান্ত

সুরেশ রায়না জানিয়েছেন, চেন্নাই সুপার কিংসও তাঁর কাছে পরিবারের মতো। সেখান থেকে আচমকা বেরিয়ে আসাটা তাঁর জন্য সহজ কাজ ছিল না বলেও জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। কিন্তু দাড়িপাল্লায় নিজের পরিবারের ওজনই বেশি বলে মনে হয়েছে রায়নার।

দরজা বন্ধ হয়ে যায়নি

দরজা বন্ধ হয়ে যায়নি

চেন্নাই সুপার কিংসের সঙ্গে যে তাঁর এই ইস্যুতে কোনও মনোমালিন্য তৈরি হয়নি, তা স্পষ্ট করেছেন সুরেশ রায়না। হলুদ শিবিরের জন্য যে তাঁর দরজা বন্ধ হয়ে যায়নি, তাও স্পষ্ট জানিয়েছেন মিস্টার আইপিএল। পরিস্থিতি কিছুটা ঠিক হলে তিনি ফের দুবাইতে ফিরবেন বলে জানিয়েছেন রায়না। তিনি আজীবন সিএসকে-র ক্রিকেটার থাকবেন বলে জানিয়েছেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+