আইপিএলের আগে ধোনির কেরিয়ার নিয়ে বড় মন্তব্য করলেন সুরেশ রায়না

আইপিএলের আগে ধোনির কেরিয়ার নিয়ে বড় মন্তব্য করলেন সুরেশ রায়না

পুরনো বছর ঘুরে নতুন বছর! তাঁকে ঘিরে অবসর জল্পনা এখনও অব্যাহত। দেশের জার্সিতে ২২ গজে আর ফিরবেন কি ধোনি? উত্তর জানা নেই,তবে ভারতীয় ক্রিকেটে প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছেই। এসবের মাঝেই আইপিএলের আগে এবার মাহির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করলেন সুরেশ রায়না।

আইপিএলের আগে ধোনির কেরিয়ার নিয়ে বড় মন্তব্য করলেন সুরেশ রায়না

জাতীয় দলে ধোনির অন্য়তম কাছের মানুষ ছিলেন। এরপর চেন্নাই সুপার কিংসে ধোনির সঙ্গে বাইশ গজে সবচেয়ে অভিজ্ঞ পার্টনার। মাহিকে অনেক কাছ থেকে চেনেন সুরেশ রায়না। ধোনির অধিনায়কত্বে ২০১১ বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়ন ট্রফির জয়ী দলে ছিলেন। মাহির প্ল্য়ানিং, ক্রিকেটজ্ঞান সবের সঙ্গে দারুণ পরিচয় রয়েছে রায়নার। তাই সুরেশ মনে করেন, 'ধোনি খেলা নিয়ে ফোকাস করছে। বাকি জল্পনায় তার কান নেই।'

এখানেই না থেমে সুরেশ আরও বলেছেন, 'ধোনি এখনও ফিট। আইপিএল নিয়ে ভাবছে। তাই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখনও দলে ওর প্রয়োজন রয়েছে বলেই মনে করি। তবে পুরোটাই এখন বিরাটের সিদ্ধান্ত। ভারতীয় ম্যানেজমেন্ট ধোনিকে ব্যবহার করবে কিনা দেখার? '

উল্লেখ্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার দিন থেকেই ঝাড়খণ্ড ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের জন্য গা ঘামাতে শুরু করে দিয়েছেন ধোনি। উল্লেখ্য ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল খেলার পর থেকে দেশের জার্সিতে অঘোষিত সন্ন্যাস নিয়ে নিয়েছেন মাহি।

সেই সঙ্গে নিজের অবসর প্রসঙ্গে রায়না জানিয়েছেন, 'এখনই অবসর নিয়ে ভাবছি না। এখনও ক্রিকেট এনজয় করি। হাঁটুতে অস্ত্রোপচারের পর আইপিএল খেলব। আইপিএলটা ভালো গেলে আরও ২-৩ বছর অনায়াসে ক্রিকেট খেলে যেতে পারব বলে মনে হয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+