পথদুর্ঘটনার কবলে রায়না, ফের অনুশীলনে মগ্ন ক্রিকেটারের ফোকাসে জাতীয় দলে ফেরা
দুর্ঘটনার কবলে সুরেশ রায়না। গাড়ি দুর্ঘটনা হলেও বড় বিপদ হয়নি, পরে ফিটনেস ট্রেনিংও করেন রায়না।
বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন সুরেশ রায়না। মঙ্গলবার গাড়ি দুর্ঘটনার কবলে পরেন রায়না। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে কানপুরের রাস্তায় । গাড়ির চাকা ফেটে গিয়েই বিপত্তি সূত্রের খবর।

এই মুহূর্তে দলীপ ট্রফিতে ইন্ডিয়া ব্লু দলের হয়ে খেলছেন সুরেশ রায়না। বুধবার কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামে তাঁর ম্যাচ রয়েছে। সেইজন্যই গাজিয়াবাদ থেকে কানপুর নিজের গাড়িতে করে যাচ্ছিলেন গুজরাট লায়ন্সের অধিনায়ক। এই সময়েই তাঁর রেঞ্জ রোভারের পিছনের চাকা ফেটে যায়। তবে গাড়ির গতি বেশি না থাকায় বেঁচে যান রায়না।
পুলিস জানিয়েছে, সেই সময় রায়নার গাড়ির গতি তেমন বেশি ছিল না। না হলে, বেশ বড় দুর্ঘটনা ঘটতেই পারতো। রায়নার গাড়িতে কোনও অতিরিক্ত টায়ার ছিল না। তাই তিনি কিছুক্ষণ অপেক্ষাও করেন সেখানে। এরপর স্থানীয় পুলিসই রায়নাকে অন্য একটি গাড়িতে করে কানপুরে যাওয়ার ব্যবস্থা করে দেয়।
এদিকে ২০১৫-র অক্টোবরের পর থেকে আর একদিনের জার্সি গায়ে জাতীয় দলে খেলেননি সুরেশ রায়না। তাই প্রচন্ডভাবেই চাইছেন ফের ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে ফের জায়গা করে নিতে। অতি সম্প্রতি ইয়ো-ইয়ো এনডিওরেন্স টেস্টে পাস করতে পারেননি সুরেশ রায়না। তাই অ্যাক্সিডেন্টের পরও ফের অনুশীলনেই ব্যস্ত হয়েছেন রায়না। নিজের সোশ্যাল সাইটে পোস্টও করেছেন সেই ছবি।

Gearing up for the match!
Looking forward to #IndiaBluevsIndiaRed match tomorrow at #DuleepTrophy! pic.twitter.com/lEcM601F5K
— Suresh Raina (@ImRaina) September 12, 2017

Click it and Unblock the Notifications