নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ থেকে বাদ পড়লেন সুরেশ রায়না

বেঙ্গালুরু, ১৩ অক্টোবর : টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এবার একদিনের ম্য়াচের দিকে তাকিয়ে ভারত। তবে প্রথন একদিনের ম্যাচের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ। ভাইরাল জ্বরের কারণে প্রথম ম্যাচ খেলতে পারবেন না ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। বৃহস্পতিবার বিসিসিআই-এর তরফে একথা ঘোষণা করে দেওয়া হয়েছে।

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসামান্য ফলাফল করেছে ভারত। ৩-০ কিউইদের হারিয়ে সিরিজ ছিনিয়ে নিয়েছে। এবার পরীক্ষা একদিনের ম্যাচের ময়দানে। পাঁচটি একদিনের ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি হবে আগামী রবিবার ধর্মশালায়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ থেকে বাদ পড়লেন সুরেশ রায়না

এদিকে নির্বাচিত ১৫ জনের ভারতীয় দলে বাঁহাতি সুরেশ রায়নার পরিবর্ত হিসাবে কাউকেই নতুন করে আনার কথা ভাবা হচ্ছে না।
বৃহস্পতিবার বিসিসিআই সচিব অজয় শিররে মিডিয়াকে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, "বিসিসিআই মেডিক্যাল টিম যিনি ভাইরাল জ্বর থেকে ক্রমে সেরে উঠছেন, তিনি পেটিএম ট্রফির প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না।"

২৯ বছর বয়সী রায়না এখনও পর্যন্ত ২২৩টি একদিনের ম্যাচ খেলেছেন। নিউজিল্যান্ড সিরিজে সীমিত ওভারের স্কোয়াডে জায়গাও করে নিয়েছিলেন তিনি। তবে, অসুস্থতার কারণে এখনি মাঠে ফেরা হচ্ছে না তাঁর।

২০১৫ সালের ২৫ অক্টোবর মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন রায়না। ২০১৬ সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া এবং জুন মাসে জিম্বাবোয়ের ৫০ ওভারের সিরিজ থেকে বাদ পরেন রায়না। এছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্রে আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেও বাদ পড়়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+