Maha Kumbh Mela: মহা কুম্ভে গিয়ে আপ্লুত সুরেশ রায়না, পুণ্যস্নান সারলেন মেরি কম

Maha Kumbh Mela: প্রয়াগরাজে চলছে মহা কুম্ভ মেলা। গতকালের পর আজও সেখানে প্রচুর ভিআইপির আনাগোনা নজরে এলো।

সাধু-সন্ন্যাসী থেকে আমজনতা, মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্ট মানুষ মহা কুম্ভে যাচ্ছেন। ব্যতিক্রমী নন খেলার দুনিয়ার তারকারাও।

Maha Kumbh Mela

মহা কুম্ভে তিনটি শাহী স্নান রয়েছে। ১৪ জানুয়ারি হয়েছে মকর সংক্রান্তিতে প্রথম শাহী স্নান। ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায় রয়েছে দ্বিতীয় শাহী স্নান। ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতেও শাহী স্নান রয়েছে।

১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমায় প্রচুর পুণ্যার্থী পুণ্যস্নান সেরেছিলেন। ১২ ফেব্রুয়ারী মাঘী পূর্ণিমা ও ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রির মতো বিশেষ দিনগুলিতেও প্রচুর মানুষ পুণ্যস্নান সারবেন। সবমিলিয়ে এবারের মহা কুম্ভে ৪৫ কোটি মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে সরকারিভাবেই।

মেলা চত্ত্বরে এবার দেখা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ও কিংবদন্তি অলিম্পিয়ান বক্সার এমসি মেরি কমকে। রায়না সোশ্যাল মিডিয়ায় মহা কুম্ভে পুণ্যস্নানের মুহূর্তের ছবি পোস্ট করে নিজের অনুভূতি বর্ণনা করেছেন।

রায়না গতকাল সকালে মহা কুম্ভে পুণ্যস্নান সেরে লিখেছেন, মহা কুম্ভ দর্শনের অভিজ্ঞতা অবিস্মরণীয়। মহা কুম্ভের ঈশ্বরিক শক্তি ও আধ্যাত্মিকতা অনুভব করতে পারছি। এই পবিত্র আয়োজনের অংশ হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছেন রায়না।

মেরি কমকেও দেখা গিয়েছে পুণ্যস্নান সারতে। তিনি সংবাদমাধ্যমে বলেন, হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যকে তিনি সম্মান করেন। সে কারণেই মহা কুম্ভের অভিজ্ঞতা লাভ করতে তিনি প্রয়াগরাজে পৌঁছেছেন।

মেরি কম জানান, মহা কুম্ভ মেলায় এই প্রথমবার তিনি দেখলেন। সুন্দর ব্যবস্থাপনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তিনি ধন্যবাদ জানান।

উল্লেখ্য, মহা কুম্ভ মেলা চলবে ৪৫ দিন ধরে। প্রয়াগরাজে তা শুরু হয়েছে ১৩ জানুয়ারি। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান ইতিমধ্যেই সেরেছেন কয়েক কোটি পুণ্যার্থী। মহা কুম্ভ মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+