তামিলনাড়ু ক্রিকেট সংস্থায় ভোট করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

আইনি লড়াইয়ে স্বস্তি পেল তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। দেশের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে টিএনসিএ-তে পদাধিকারিদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইনি লড়াইয়ে স্বস্তি পেল তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। দেশের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে টিএনসিএ-তে পদাধিকারিদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে রায় ঘোষণার ক্ষেত্রে তামিলনাড়ু ক্রিকেট সংস্থাকে আদালতের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

তামিলনাড়ু ক্রিকেট সংস্থায় ভোট করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

তামিলনাড়ু ক্রিকেট সংস্থার হয়ে সুপ্রিম কোর্টে এই মামলা লড়েন কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিবাল। এসএ বোড়ে ও এল নাগেশ্বর রাও-র ডিভিশন বেঞ্চের কাছে তিনি আবেদন করেন যে তামিলনাড়ু ক্রিকেট সংস্থায় অন্তত নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হোক। যদিও বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের কৌঁসুলি আদালতে টিএনসিএ-র বিরুদ্ধে সংবিধান উলঙ্ঘনের অভিযোগ আনেন।

তবে মামলার অন্তবর্তীকালীন রায় তামিলনাড়ু ক্রিকেট সংস্থার পক্ষেই দিয়েছে দেশের শীর্ষ আদালত। শুধু পদাধিকারিদের নির্বাচন অনুষ্ঠিত করতে হবে বলেও জানিয়ে দিয়েছে এসএ বোড়ে ও এল নাগেশ্বর রাও-র ডিভিশন বেঞ্চ। টিএনসিএ সহ দেশের পাঁচ রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বিসিসিআই-র নবনির্মিত সংবিধানে অন্তর্ভূক্ত না হওয়ার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে তাদের বিরুদ্ধে মামলা করেছে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+