৬ মাসের মধ্যে লোধা কমিটির সুপারিশ কার্যকর করতে হবে, বিসিসিআইকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৮ জুলাই : ভারতীয় ক্রিকেট বোর্ড সংস্কারের লক্ষ্যে বিচারপতি আরএম লোধার নেতৃত্বে তৈরি করা রিপোর্টের বেশ কিছু সুপারিশ আগামী ৬ মাসের মধ্যে কার্যকর করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। [লোধা কমিটির এই সুপারিশগুলি কার্যকর করার নির্দেশ সুপ্রিম কোর্টের]

ভারতে ক্রিকেটকে খেলার চেয়েও বেশি উপরে স্থান দেওয়া হয়। সেখানে দুর্নীতি ঠেকাতে সুপ্রিম কোর্টের নির্দেশে লোধা কমিটি গত বছরের শুরুতে রিপোর্ট তৈরির ভার নেয়। এই বছরের শুরুতে সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করেন আরএম লোধা।

৬ মাসেই লোধা কমিটির সুপারিশ কার্যকর করতে হবে বিসিসিআইকে!

সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই হইচই পড়ে যায়। তিন সদস্যের লোধা কমিটি বিসিসিআই সংস্কারের ক্ষেত্রে মোট ৩৮টি সুপারিশ করেছিল। যার মধ্যে কয়েকটি ছিল, বিসিসিআই ও আইপিএলের গভর্নিং বডি আলাদা রাখতে হবে।

লোধা কমিটি জানিয়েছিল, আইপিএল বডিকে বিসিসিআইয়ের কাছে রিপোর্ট জমা দিতে হবে। একটি রাজ্য থেকে একটি মাত্র সংস্থাই প্রতিনিধিত্ব করতে পারবে। রাজ্য ক্রিকেট সংস্থার পদে প্রাক্তন ক্রিকেটারদের রাখতেই হবে। কেউই তিন বছরের বেশি বিসিসিআইয়ের কোনও পদে থাকতে পারবেন না।

এরকম যে সুপারিশ করা হয়েছিল তা কার্যকর হলে ভারতীয় বোর্ডের কার্যপদ্ধতি খোলনলচে বদলে যাবে বলে মনে করা হচ্ছিল। এদিন সুপ্রিম কোর্ট লোধা কমিটির পাশে দাঁড়িয়ে সেই সুপারিশেরই অনেকগুলি কার্যকর করার নির্দেশ দিয়েছে। এখন দেখার বিসিসিআই কী পদক্ষেপ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+