আরও বিপাকে অনুরাগ নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
ফের বিপাকে অনুরাগ ঠাকুর। সর্বোচ্চ আদালত তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিল।
একবার ক্ষমা চেয়েও রক্ষে নেই। ফের বিপাকে প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। সুপ্রিম কোর্ট তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নয়া নির্দেশে তাঁকে ' আনইকুইভোকাল' এবং 'ক্যাটাগরিকাল'ক্ষমার কথা বলা হয়েছে। কোর্টের অবমাননার মামলায় এই নির্দেশ এসেছে।
বিচারপতি দীপক মিশ্র, এএম খানউইলকর, ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিসন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এর আগেও আদালত অবমাননার এই মামলায় এফিডেভিড দাখিল করেছিলেন অনুরাগ ঠাকুর। কিন্তু ডিভিসন বেঞ্চ জানিয়েছে নতুন করে এক পাতার একটি এফিডেভিট দাখিল করতে হবে প্রাক্তন বিসিসিআই সভাপতিকে।

১৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। এর আগে অনুরাগ ঠাকুরকে নিঃশর্ত ক্ষমার হলফনামা জমা দিতে হবে। অনুরাগ ঠাকুরের আইনজীবী আশা করছেন এরপরই অনুরাগ ঠাকুরকে ক্ষমা করে দেবে কোর্ট।












Click it and Unblock the Notifications