ভেলোসিটিকে হারিয়ে মহিলা টি ২০ চ্যালেঞ্জ-এ বিজয়ীর খেতাব অর্জন করল হরমনপ্রীত কউরের সুপারনোভা

Velocity beat Supernovas by runs to win Womens T20 Challenge 2022

মহিলা টি-২০ চ্যালেঞ্জ ২০২২ চ্যাম্পিয়ন হল সুপারনোভা। ভেলোসিটিকে ৪ রানে পরাজিত করল হরমনপ্রীত কউরের দল। এ দিন টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন ভেলোসিটির দলনেত্রী দীপ্তি শর্মা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ এমনিতেই স্লো স্কোরিং ম্যাচের জন্য জন্য বিখ্যাত। মূলত বোলিং সহায়ক উইকেট উপহার দেয় এই মাঠ। তবে, প্রথমে ব্যাটিং করে মহিলা ক্রিকেট অনুযায়ী বেশ ভাল রান স্কোর বোর্ডে তোলে সুপারনোভা। ২০ ওভারে সুপারনোভা তোলে ১৬৫/৭। জবাবে ভেলোসিটির ইনিংস শেষ হয়ে যায় ১৬১/৮ রানে।

ভেলোসিটিকে হারিয়ে মহিলা টি ২০ চ্যালেঞ্জ-এ বিজয়ীর খেতাব অর্জন করল হরমনপ্রীত কউরের সুপারনোভা

ফাইনাল ম্যাচে এ দিন ডিয়েন্ড্রা ডটিন এবং হরমনপ্রীত কউরের চওড়া ব্যাটের উপর ভর করে সুপারনোভা ১৬৭ রান তোলে। ডটিনের ব্যাট থেকে আসে ৬২ রান এবং হরমনপ্রীত কউর করেন ৪৩। ভেলোসিটির হয়ে দু'টি করে উইকেট নেন কেট ক্রস, দীপ্তি শর্মা এবং সিমরণ বাহাদুর। একটি উইকেট পান আয়বঙ্গা শাশা।

জবাবে ব্যাট করতে নেমে ভেলোসিটির হয়ে একমাত্র লউরা উলভার্ডট ছাড়া আর কেউই রান পাননি ঠিক মতো। ফাইনাল ম্যাচে যেই রকম দায়িত্ববোধের দল আশা করে খেলেয়োড়দের থেকে তার কোনওটাই ছিল না শেফালি বর্মা, যশতিকা ভাটিয়া, কিরণ নাভগিরে, নাথ্থাকান চানথাম। নাভগিরে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন, চানথাম করেন ৬ রান। তবে একা লউরা প্রায় জয় জয় এনে দিয়েছিলেন, তাঁর ৪০ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস দীর্ঘদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। শেষের দিকে ১০ বলে অপরাজিত ২০ রান করেন সিমরণ বাহাদুর। তবে, কাজে আসেনি তাঁদের লড়াই। চার রান কমেই থামতে হয় তাদের। সুপারনোভার হয়ে তিনটি উইকেট পান আলানা কিং এবং দু'টি করে উইকেট নেন সোফিয়া ইকলেস্টোন এবং ডিয়েন্ড্রো ডটিন। একটি উইকেট পান পূজা ভাস্ত্রকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+