অনবদ্য 'সুপার স্মিথ', পরপর তিন ম্যাচে হেরে বিধ্বস্ত মুম্বই
আহমেদাবাদ, ১৪ এপ্রিল : এবারের আইপিএলটাও ভালো শুরু করতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। পরপর তিন ম্যাচে হেরে প্লে-অফে ওঠার রাস্তা প্রথম থেকেই কঠিন করে ফেললেন রোহিত শর্মারা।
গতকাল সর্দার প্যাটেল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৬৪/৫ তোলে মুম্বই। কায়রন পোলার্ড ৭০ ও কোরি অ্যান্ডারসন ৫০ রান করে দলকে ভদ্রস্থ টার্গেটে পৌঁছে দেন। এরপর ব্যাট করতে নেমে রাজস্থানের হয়ে স্টিভ স্মিথ ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। এছাড়া অজিঙ্ক রাহানে ৪৬ রানের ইনিংস খেলেন। ম্যান অব দ্য ম্যাচ হন স্মিথ।

মুম্বইয়ের হয়ে এই ম্যাচে ব্যর্থ হন রোহিত শর্মা। তিনি শূন্য রানে ফিরে যান। এরপর প্রথম ১০ ওভারে মাত্র ৪৫ রান তোলে মুম্বই। পরে পোলার্ডরা ঘুরে না দাঁড়ালে দেড়শো রানের গণ্ডী টপকানো মুম্বইয়ের সহজ ছিল না।
গতবছরও আইপিএলের প্রথম পাঁচটা ম্যাচ হেরে লিগ টেবিলে একেবারে শেষে ছিল মুম্বই। তারপর একের পর এক ম্যাচ জিতে প্লে অফে ওঠা নিশ্চিত করেন রোহিত শর্মারা।












Click it and Unblock the Notifications