শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি নয় একদিনে তিনটি ম্যাচ খেলবে ভারত

শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি নয় একদিনে তিনটি ম্যাচ খেলবে ভারত

ক্রিকেট মাঠ এই শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি নয় তিন তিনটি ম্যাচ খেলবে ভারত। তিনটি আলাদা ফর্ম‍্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আলাদা তিনটি ম্যাচ খেলবে ভারতীয় দল। এক্ষেত্রে ভারত এবং নিউজিল্যান্ডের তিনটি আলাদা তিনটি আলাদা মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি নয় একদিনে তিনটি ম্যাচ খেলবে ভারত

সিনিয়র ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের সফরের প্রথম টি২০ ম্যাচ খেলতে নামছে শুক্রবার। অন্যদিকে ভারতীয় দল নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে একটি ম্যাচে নামছে। অন্যদিকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচে ভারতীয় দল গ্রুপ লিগের ম্যাচ খেলতে নামছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

ক্রাইস্টচার্চে ভারতীয় এ দল ও নিউজিল্যান্ডে দলের মধ্যে ম্যাচ রয়েছে। অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে বিরাট কোহলির দল। বিশ্বকাপ সেমিফাইনালে এই কিউয়িদের বিরুদ্ধেই হারের পর প্রথমবার কেন উইলিয়ামসনের দলের মুখোমুখি হচ্ছে টিম কোহলি। যদিও এই ম্যাচকে প্রতিশোধের ম্যাচ হিসেবে উল্লেখ করতে রাজি হননি বিরাট। তবে প্রতিযোগিতা যে হবে তা বলার অপেক্ষা রাখে না।

এবং ব্লুমফন্টনে বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। প্রথম দুটি ম্যাচে দুর্ধর্ষ জয় পেয়ে ইতিমধ্যে ভারতীয় দল কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+