IPL 2022: চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত হায়দরাবাদ অধিনায়ক উইলিয়ামসনের

IPL 2022: চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত হায়দরাবাদ অধিনায়ক উইলিয়ামসনের

মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। সানরাইজার্স এবং চেন্নাই- দুই দলের কাছেই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত একটি ম্যাচও জেতেনি এই দুই দল। রবীন্দ্র জাডেজার নেতৃত্বে চেন্নাই হারের হ্যাটট্রিক করে ফেলেছে ইতিমধ্যেই। লাগাতার দুই ম্যাচ হেরেছে সানরাইজার্সও।

IPL 2022: চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত হায়দরাবাদ অধিনায়ক উইলিয়ামসনের

লিগের লড়াইয়ে ভাল মতো টিকে থাকতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন দু'টি দলের কাছেই। রবীন্দ্র জাডেজা সিএসকে এবং কেন উইলিয়ামসনের এসআরএইচ- দুই দলই এই ম্যাচের দলে পরিবর্তন কেরেছে। সানরাইজার্স হায়দরাবাদের দলে দু'টি পরিবর্তন রয়েছে। কমলা জার্সিতে আইপিএল অভিষেক হতে চলেছে মার্কো জেনসন এবং শশাঙ্ক সিং-এর। একটি পরিবর্তন চেন্নাই সুপার কিংস-এর দলে। মহেশ থিকশানা প্রথম একাদশে জায়গা করেছেন প্রিটরিয়াসের পরিবর্তে।

চতুর্থ ম্যাচেও প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারলেন না চেন্নাইয়ের ব্যাটাররা, হায়দরাবাদের টার্গেট ১৫৫ রান

আইপিএল-এ মোট ১৬ বার এই দুই দল মুখোমুখি হয়েছে যার মধ্যে চেন্নাই সুপার কিংস জিতেছে ১২টি ম্যাচে। মাত্র চারটি ম্যাচে জয়ের মুখ দেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৮ আইপিএল ফাইনালে এই চেন্নাইয়ের কাছে হেরেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল অরেঞ্জ আর্মির। শেষ ১৬টি ম্যাচের মধ্যে ১৩টি ম্যাচেই পরাস্ত হয়েছে নিজাম শহরের ফ্রাঞ্চাইজিটি। যা নিঃসন্দেহে চিন্তার বিষয়।

চেন্নাই সুপার কিংস:

রবীন উথাপ্পা, ঋতুরাজ গায়েকোয়াড়, মঈন আলি, অম্বতি রায়াডু, রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), শিভম দুবে, এমএস ধোনি (উইকেটরক্ষক), ডোয়েন ব্র্যাভো, ক্রিস জর্ডান, মহেশ থাকশানে, মুকেশ চৌধুরি

সানরাইজার্স হায়দরাবাদ:

অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো জেনসন, উমরান মালিক, টি নটরাজন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+