IPL 2022: হায়দরাবাদ ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই দল নামালো পাঞ্জাব, টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত উইলিয়ামসনের

IPL 2022: হায়দরাবাদ ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই দল নামালো পাঞ্জাব, টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত উইলিয়ামসনের

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। দল অপরিবর্তিতই রেখেছেন তারকা ক্রিকেটার। উইনিয় কম্বিনেশনে কোনও বদল তিনি করেননি। এমনিতেই প্রথম একাদশে বদল পছন্দ করেন না আধুনিক ক্রিকেটের এই কিংবদন্তি। দল পর পর দুই ম্যাচ যখন হেরেছে তখনও একই একাদশের উপর ভরসা রেখেছিলেন কেন।

IPL 2022: হায়দরাবাদ ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই দল নামালো পাঞ্জাব, টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত উইলিয়ামসনের

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পাঞ্জাব কিংস পাচ্ছে না নিয়মিত অধিনায়ক ময়ঙ্ক আগরওয়ালকে। চোটের কারণে এই ম্যাচে মাঠে নামতে পারেননি ময়ঙ্ক। তাঁর পরিবর্তে প্রীতি জিন্টার দলকে এই ম্যাচে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। ময়ঙ্কের পরিবর্তে পাঞ্জাবের স্কোয়াডে সুযোগ পেয়েছেন প্রভসিমরণ সিং।

এ দিন টস করতে আসে শিখর ধাওয়ান বলেন, "পায়ের চোটোয় আঘাত পেয়েছে ময়ঙ্ক। তাই এই ম্যাচে ও খেলতে পারছে না। ওর পরিবর্তে দলে এসেছে প্রভসিমরণ সিং। আগামী ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবে ময়ঙ্ক। কারোর একার উপর নির্ভর করে নয়, একটা দল হিসেবে পারফর্ম করছি আমরা। সেই ধারাবাহিকতাই এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বোলিং আরও ভাল হতে পারে এবং তার উপর আমরা কাজ করছি।"

কেন উইলিয়ামসন বলেছেন, "আমাদের নিজেদের পরিকল্পনা মতো খেলতে হবে। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে কিছু কিছু জায়গায় উন্নতি করতে হবে।"

সানরাইজার্স হায়দরাবাদ:

অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, জে সুচিথ, ভুবনেশ্বর কুমার, মার্কো জেনসন, উমরান মালিক, টি নটরাজন

পাঞ্জাব কিংস:

শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্ট্রো (উইকেটরক্ষক), প্রভসিমরণ সিং, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, শাহরুখ খান, ওডেন স্মিথ, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং, বৈভব অরোরা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+