IPL 2022: টসে হেরে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে কলকাতা নাইট রাইডার্স

IPL 2022: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্স

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করবে কলকাতা নাইট রাইডার্স। দুই দলের প্রথম একাদশেই রয়েছে পরিবর্তন। এই ম্যাচে কেকেআর-এর জার্সিতে খেলতে দেখা যাবে অ্যারন ফিঞ্চকে। ২০২১ টি-২০ বিশ্বকাপে ফিঞ্চের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এই মুহূর্তে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর।

IPL 2022: টসে হেরে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে কলকাতা নাইট রাইডার্স

ব্র্যাবোর্ন স্টেডিয়াম বরাবরই ব্যাটিং সহায়ক পিচ উপহার দেয়। এই মাঠে প্রথম ইনিংসে গড় রান ১৮০ থেকে ১৯০। অধিকাংশ ক্ষেত্রেই এই রানও চেজ করে নেয় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা দল। কলকাতা এবং হায়দরাবাদ দুই দলেই রয়েছে একাধিক পাওয়ার হিটার। ক্রিকেটাররা ঠিক মতো খেললে বড় রানের ম্যাচ হতে চলেছে এটি।

এ দিন দলে তিনটি পরিবর্তন করেছে কলকাতা নাইট রাইডার্স। দলে জায়গা করে নিয়েছেন শেলডন জ্যাকসন, আমন হাকিম খান এবং অ্যারন ফিঞ্চ। অপর দিকে প্রথম একাদশে বদল রয়েছে সানরাইজার্স হায়দরাবাদেরও। ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন জগদীশা সুচিথ।

IPL 2022: টসে হেরে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে কলকাতা নাইট রাইডার্স

এ দিন টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, "উইকেট দেখে বেশ ভালই লাগছে, তবে ডিউ ফ্যাক্টর খেলায়া প্রভাব রাখবে। কেকেআর শক্তিশালী দল, আমাদের দলও উন্নতি করছে এবং একটি ইউনিট হিসেবে তৈরি হচ্ছে।"

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, "প্রথমে ব্যাটিং করার ক্ষেত্রে আমরা বেশ স্বাচ্ছন্দ। একাদশে অ্যারন ফিঞ্চ এবং আমন হাকিম খান এসেছে, একই রকম ভাবে দলে ফিরেছে শেলডন জ্যাকসন। দলে কিছু চোট আঘাত জনিত সমস্যা রয়েছে।"

কলকাতা নাইট রাইডার্স:

অ্যারন ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, সুনীল নারিন, উমেশ যাদব, আমন হাকিম খান, বরুণ চক্রবর্তী

সানরাইজার্স হায়দরাবাদ:

অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, শশাঙ্ক সিং, জগদীশা সুচিথ, ভুবনেশ্বর কুমার, মার্কো জেনসন, উমরান মালিক, টি নটরাজন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+