আইপিএল ৮ : ক্রিস গেইলের ঘরের মাঠে নায়ক ডেভিড ওয়ার্নার
বেঙ্গালুরু, ১৪ এপ্রিল : আইপিএলে ঘরের মাঠে বিস্ফোরক শুরুটা করতে পারলেন না 'ক্রিকেট জায়ান্ট' ক্রিস গেইল। তাঁদের ঘরের মাঠে হাসতে হাসতে ম্যাচ জিতল সানরাইজার্স হায়দরাবাদ।
অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানের ব্যাটে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভদ্রস্থ টার্গেট সহজেই টপকে গেলেন ওয়ার্নাররা।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৬৬ রান তোলে ব্যাঙ্গালোর। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারেই ২ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নার ২৭ বলে ৫৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। ধাওয়ানও ৪২ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। তিনি লোকেশ রাহুলের (২৮ বলে ৪৪ রান) সঙ্গে তৃতীয় উইকেটে ৭৮ রান যোগ করে দলকে জয় এনে দেন।
এর আগে বৃষ্টিভেজা চিন্নাস্বামীতে টসে জিতে বিরাট কোহলিদের আগে ব্যাট করতে পাঠান সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার। গেইল ব্যাট হাতে ব্যর্থ (২১ রান) হওয়ার পর অধিনায়ক কোহলি (৩৭ বলে ৪১) ও এবি ডেভেলিয়ার্স (২৮ বলে ৪৬ রান) দলকে ভদ্রস্থ রানে পৌঁছে দেন।
তবে ওয়ার্নার, ধাওয়ান ও রাহুলের জমাট ব্যাটিংয়ে ভর করে সহজেই ম্যাচ পকেটে পুরে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications