আইপিএল ১০ : জয় দিয়ে শুরু হল সানরাইজার্স হায়দ্রাবাদের পথচলা
ঘরের মাঠে আইপিএল ১০ এর প্রথম ম্যাচেই রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩৫ রানে হারাল সানরাইজার্স। যুবরাজ সিংয়ের দুরন্ত ৬২ এবং মোইসেস হেনরিকের ৫২ হায়দ্রাবাদকে প্রথম ম্যাচে জয় এনে দিল।
হায়দ্রাবাদ, ৬ এপ্রিল : গতবারের বিজয়ী সানরাইজার্স হায়দ্রাবাদের এবারের আইপিএল যাত্রার শুরুটাও জয় দিয়েই হল। ঘরের মাঠে আইপিএল ১০ এর প্রথম ম্যাচেই রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩৫ রানে হারাল সানরাইজার্স। যুবরাজ সিংয়ের দুরন্ত ৬২ এবং মোইসেস হেনরিকের ৫২ হায়দ্রাবাদকে প্রথম ম্যাচে জয় এনে দিল।
প্রথমে ব্য়াট করে ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ২০৭ রান করে সানরাইজার্স। জবাবে ব্যাট করতে এসে ১৯.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় আরসিবি। সানরাইজার্সের হয়ে অভিষেক ম্যাচেই ৩৬ রানে ২ উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন আফগানিস্তানের রশিদ খান।

অন্যদিকে আরসিবির অধিনায়ক বিরাট কোহলি ও তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স প্রথম ম্যাচে খেলতে না পারায় ম্যাচ শুরুর আগেই দলের আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। তার উপর দুই শক্তিশালী ব্যাটসম্যান না থাকায় আরও চাপ তৈরি হয়। ফলে কেউই উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি।
এদিন আরসিবির হয়ে ধ্বংসাত্মক ব্যাটিং না করলেও ৩২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। মনদীপ (২৪), হেড (৩০), কেদার যাদব (৩১) রান করেন।
অন্যদিকে সানরাইজার্সের তরফে ভারতীয় ক্রিকেট এবং আইপিএলের প্রবীন খেলোয়াড় যুবরাজ সিং এদিন মাত্র ২৭ বলে ৬২ রান করেন। যার মধ্যে ছিস সাতটি চার ও ৩টি ছয়। শিখর ধাওয়ান ৪০ রান করেন।












Click it and Unblock the Notifications