IPL 2022: মোটা অঙ্কের জরিমানা সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসনকে, কিন্তু কী কারণে?

IPL 2022: মোটা অঙ্কের জরিমানা সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসনকে, কিন্তু কী কারণে?

মাঠের মধ্যে ধারাশায়ী হওয়া সানরাইজার্স হায়দরাবাদ ধাক্কা খেল মাঠের বাইরেও। এসআরএইচ-এর স্লো ওভার রেটের কারণে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল অধিনায়ক কেন উইলিয়ামসনের।

IPL 2022: মোটা অঙ্কের জরিমানা সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসনকে, কিন্তু কী কারণে?

২০২১-এ নিজেদের প্রথম মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মুখোমুখি হয়েছিল রাজস্থান এবং হায়দরাবা। সেই ম্যাচে ৬১ রানে সঞ্জু স্যামসনের দলের বিরুদ্ধে পরাজিত হয় ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নরা। চলতি আইপিএল-এ স্লো ওভার রেট সংক্রান্ত এটাই কোনও দলের প্রথম অপরাধ।

আইপিএল-এর তরফ থেকে পাঠানো প্লেস রিলিজে এই খবর জানানো হয়েছে। আইপিএল-এর তরফ থেকে বলা হয়েছে, "২৯ মার্চ, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে।"

ওই একই প্রেস রিলিজে এ-ও বলা হয়েছে, "ন্যূনতম ওভার রেটের বিষয়ে আইপিএল-এর নিয়মবিধির অধীনে যে হেতু এটা দলের প্রথম ভুল তাই সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।"

রাজস্থান রয়্যালসরে বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচে সব দিক থেকেই বিপর্যস্ত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন এসআরএইচ অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু পিচ পড়তে ভুল করেন উইলিয়ামসন। সঞ্জু স্যামস-দেবদূত পাড্ডিকলদের ঝোড়ো ব্যাটংয়ে নির্ধারিত ওভারে ২১০/৬ তুলে ফেলে রাজস্থান। সঞ্জু স্যামসনের ৫৫, দেবদত্ত পাড়িক্কলের ৪১, জস বাটলারের ৩৫ ও শিমরন হেটমায়ারের ৩২ রানের দৌলতে ৬ উইকেটে ২১০ তুলেছিল রাজস্থান রয়্যালস। টি নটরাজন ও উমরান মালিক দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান রোমারিও শেফার্ড এবং ভুবনেশ্বর কুমার।

জবাবে ব্যাটিং করতে নেমে। ৯ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স। যা গিয়ে দাঁড়ায় ৩৭ রানে ৫ উইকেট। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হন কেন উইলিয়ামসন। সানরাইজার্স অধিনায়ক ৭ বলে ২ রান করে আউট হন। ৩.১ ওভারে ৭ রানের মাথায় কৃষ্ণর বলেই আউট হন রাহুল ত্রিপাঠী (০)। ৪.৫ ওভারে দলের ৯ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোর হন নিকোলাস পুরাণ (০)। ১৯ বলে ৯ রান করে দলের ২৯ রানের মাথায় সাজঘরে ফেরেন অভিষেক শর্মা, তাঁর উইকেটটি নেন যুজবেন্দ্র চাহাল। ১০.২ ওভারে ৩৭ রানে পঞ্চম উইকেট হারায় সানরাইজার্স। আব্দুল সামাদ চাহালের দ্বিতীয় শিকার, করেন মাত্র চার রান। পরবর্তীতে ওয়াশিংটন সুন্দর (৪০), এইডেন মার্করাম (৫৭) চেষ্টা চালালেও কাজের কাজ হয়নি। যুজবেন্দ্র চহাল তিনটি উইকেট নেন রাজস্থান রয়্যালসের জার্সিতে প্রথম ম্যাচেই। দু'টি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+