IPL 2021: আইপিএলে টস জিতে ফিল্ডিং সানরাইজার্স হায়দরাবাদের, পাঞ্জাব কিংসে তিন পরিবর্তন

শারজায় আইপিএলের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিল সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাব কিংস দলে অভিষেক অস্ট্রেলীয় পেসার নাথান এলিসের। দলে এসেছেন ক্রিস গেইল ও রবি বিষ্ণোই। বাদ পড়েছেন ফ্যাবিয়ান অ্যালেন, আদিল রশিদ ও ঈশান পোড়েল। সানরাইজার্স দল অপরিবর্তিত।

পাঞ্জাবের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং সানরাইজার্স হায়দরাবাদের

প্লে অফের দৌড়ে থাকতে আজকের ম্যাচে জেতা খুবই গুরুত্বপূর্ণ পাঞ্জাব কিংসের কাছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে জেতা ম্যাচ মাঠে ফেলে এসেছিল লোকেশ রাহুলের দল। শেষ ওভারে ৮ উইকেট হাতে থাকলেও চার রান তুলতে না পেরে ২ রানে ম্যাচ হেরে সাতে নেমে আসে পাঞ্জাব কিংস। আজকের ম্যাচে অবশ্য প্রথমে ব্যাট করবে লোকেশ রাহুলের দল। ক্রিস গেইলকে দলে ফেরানো হয়েছে ফ্যাবিয়ান অ্যালেনের জায়গায়। আদিল রশিদের জায়গায় নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসকে। এলিস বাংলাদেশ সফরে হ্যাটট্রিক-সহ ভালো ফর্মেই ছিলেন। এবার তিনি আইপিএলের প্রথম ম্যাচ খেলবেন। বাদ পড়েছেন বাংলার ঈশান পোড়েল। রশিদের জায়গায় স্পিনার রবি বিষ্ণোইয়ে আস্থা রেখেছেন হেড কোচ অনিল কুম্বলে।

সানরাইজার্স হায়দরাবাদ অবশ্য অপরিবর্তিত দল নিয়েই খেলতে নামার সিদ্ধান্ত নিয়েছে। চলতি আইপিএলে মাত্র একটি ম্যাচেই জিতেছে হায়দরাবাদের দলটি। পাঞ্জাবের বিরুদ্ধে শেষ পাঁচটি সাক্ষাতে হায়দরাবাদ জয়ের নিরিখে এগিয়ে রয়েছে তিন-দুই ফলে। তবে আজকের ম্যাচে ধারেভারে এগিয়ে থেকেই শুরু করবে পাঞ্জাব কিংস। ৯ ম্যাচে কিংসের পয়েন্ট এখন ৬। আট ম্যাচে সানরাইজার্সের পয়েন্ট মাত্র দুই। সানরাইজার্স প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে। দিল্লি ক্যাপিটালস আজ রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেওয়ায় ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলের পাশাপাশি প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। পাঁচটি ম্যাচে একটিতে জিতলে চেন্নাই সুপার কিংসও শেষ চার নিশ্চিত করে ফেলবে। বাকি দুটি জায়গার জন্য লড়াইয়ে থাকবে পাঁচটি দল। কালকের ম্যাচে আরসিবি যদি মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয় সেক্ষেত্রে তারাও প্লে অফের দিকে এক ধাপ এগিয়ে যাবে।

সানরাইজার্স হায়দরাবাদ- ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা (উইকেকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মণীশ পাণ্ডে, কেদার যাদব, আবদুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ

পাঞ্জাব কিংস- লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ, দীপক হুডা, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, নাথান এলিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+