আইপিএল ২০২০ থেকে বিদায় নিলেও দলের কোন ক্রিকেটারের ভবিষ্যত উজ্জ্বল, বললেন ওয়ার্নার
আইপিএল ২০২০ থেকে বিদায় নিলেও দলের কোন ক্রিকেটারের ভবিষ্যত উজ্জ্বল, বললেন ওয়ার্নার
আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তা বলে কেন উইলিয়ামসন, জেসন হোল্ডারদের লড়াইকে কুর্নিশ জানাতে ভোলেননি ক্রিকেট প্রেমীরা। একটুর জন্য ফাইনাল হাতছাড়া হওয়ায় সানরাইজার্সকে নিয়ে আক্ষেপও করেছেন অনেকে। সেসবের মধ্যেই চলতি আইপিএলে তাঁর চোখে কোন ক্রিকেটার দলের হয়ে সাড়া জাগিয়েছেন, তা জানালেন এসআরএইচ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

নটরাজনে মুগ্ধ ওয়ার্নার
প্লে-অফ থেকে বিদায় নেওয়া সানরাইজার্স হায়দরাবাদ দলের জার্সিতে চলতি আইপিএলে দারুণ পারফরম্যান্স করেছেন বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজন। ১৬টি ম্যাচ খেলে ১৬ উইকেট নেওয়া তরুণ ভারতীয় ফাস্ট বোলারে মুগ্ধ হয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

ইয়র্কার কিং নটরাজন
এতদিন টিম ইন্ডিয়ার স্ট্রাইক বোলার জসপ্রীত বুমরাহকেই ইয়র্কার কিং বলত ক্রিকেট মহল। গুরুত্বপূর্ণ সময়ে ব্লকে বল ফেলার ক্ষেত্রে ভারতীয় ফাস্ট বোলারের জুরি মিলত না। তবে বুমরাহের সেই গৌরবে ভাগ বসাতে চলে এসেছেন টি নটরাজন। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ৬০-এর বেশি ইয়র্কার ডেলিভারি করেছেন দক্ষিণী ফাস্ট বোলার। এক ওভারের ৬টি বলই ব্লকে ফেলতে পারেন নটরাজন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারের ২০তম ওভার বল করতে এসে এই কাজটি করেও দেখিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ফাস্ট বোলার।

নটরাজনের ভবিষ্যত উজ্জ্বল
আইপিএল ২০২০-তে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দারুণ পারফরম্যান্স করা টি নটরাজনের ভবিষ্যত উজ্জ্বল বলে দাবি করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই ফাস্ট বোলারের মধ্যে জাতীয় দলে খেলার মশলা রয়েছে বলেও মনে করেন ডেভিড।

আইপিএল ২০২১-এর জন্য প্রস্তুতি শুরু
লড়াই করেও আইপিএল ২০২০ থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার ভুলে আগামী আইপিএলের দিকে তাকাতে চান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ওই টুর্নামেন্টে দলের কাছ থেকে আরও ভাল পারফরম্যান্স চান অজি ক্রিকেটার।












Click it and Unblock the Notifications