আইপিএল ২০২০-এর এলিমিনেটর জিততে যে যে ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে আরসিবি ও হায়দরাবাদ
আইপিএল ২০২০-এর এলিমিনেটর জিততে যে যে ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে আরসিবি ও হায়দরাবাদ
আইপিএল ২০২০-এর এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা ধরেই নিয়েছেন ক্রিকেট প্রেমীরা। চলতি আইপিএলে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স করা যে যে ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে দুই দল, তাঁদের নাম জেনে নেওয়া যাক।

সর্বাধিক রান সংগ্রাহক
চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ১৪ ম্যাচ খেলে ৫২৯ রান করেছেন অজি ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে চলতি আইপিএলে ১৪ ম্যাচ খেলে ৪৭২ রান করেছেন দেবদত্ত পড়িক্কল।

সবচেয়ে বেশি উইকেট
চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। ১৪ ম্যাচ খেলে ২০ উইকেট রয়েছে যুজির নামে। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ১৪ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছেন রশিদ খান।

এক ইনিংসে সবচেয়ে বেশি রান
সানরইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন জনি বেয়ারস্টো। ৯৭ রান করেছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক বিরাট কোহলি।

এক ম্যাচের সেরা স্পেল
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে চলতি আইপিএলে সেরা স্পেল এসেছে ক্রিস মরিসের হাত থেকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন প্রোটিয়া ফাস্ট বোলার। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রশিদ খান।












Click it and Unblock the Notifications