IPL 2024: আরসিবি-সিএসকে ম্যাচে ভিলেন হবে বৃষ্টি? শনিবার সকাল থেকে কেমন রয়েছে বেঙ্গালুরুর আবহাওয়া?
শনিবার গোটা দেশের ক্রিকেট প্রেমীদের নজর বেঙ্গালুরুতে। প্লে-অফে উঠার লড়াইয়ের ম্যাচ সিএসকে-আরসিবির জন্য। কিন্তু মেগা ম্যাচে ভিলেন হতে পারে বৃষ্টি। গত কয়েক সপ্তাহ ধরেই বেঙ্গালুরুতে বৃষ্টি হচ্ছে। চিন্নাস্বামী স্টেডিয়াম রয়েছে মধ্য বেঙ্গালুরুতে। শনিবারের ম্যাচেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। শনিবার সকাল থেকে রোদ উঠেছে বেঙ্গালুরুতে। সকাল থেকে মেঘের দেখা নেই। এমনকি শহরের যে স্থানে চিন্নাস্বামী স্টেডিয়াম রয়েছে সেখানেও রৌদ্রজ্বল আবহাওয়া রয়েছে। সকাল থেকে বেঙ্গালুরুর আবহাওয়া স্বস্তি রেখেছে বিরাটদের। কারণ বৃষ্টির কারণে এই ম্যাচ ভেস্তে গেলে আরসিবির প্লে-অফের স্বপ্ন ধুয়ে যাবে।

আবহাওয়া অফিস সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে শহরের জন্য একটি কমলা সতর্কতা জারি করেছে, তবে শহরের কেন্দ্রস্থলে যেখানে এম চিন্নাস্বামী স্টেডিয়াম অবস্থিত সেখানে বৃষ্টি হয়নি। ম্যাচের সময় বৃষ্টিপাতের পূর্বাভাস ৭০ শতাংশ। এমনকি ম্যাচের গোটা সময়ই মেঘ ঢেকে থাকবে আকাশে। তবে শনিবার দুপুর পর্যন্ত চিন্নাস্বামীর আকাশে মেঘের দেখা পাওয়া যায়নি।
চিন্নাস্বামী স্টেডিয়ামে উন্নতমানের নিকাশী ব্যবস্থা রয়েছে। ফলে বৃষ্টি থামার ৩০ মিনিটের মধ্যেই ম্যাচ শুরু করে দেওয়া সম্ভব এই মাঠে। ফলে বৃষ্টি হলে মাঠকর্মীদের কাছে বড় চ্যালেঞ্জ দ্রুত মাঠকে শুকনো করে খেলা শুরু করার।
শহরের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে ম্যাচে বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল। কিন্তু খেলা যদি না হয় তা হলে পয়েন্ট ভাগ হয়ে যাবে। সে ক্ষেত্রে প্লে-অফে পৌঁছে যাবে সিএসকে। কারণ চেন্নাইয়ের হয়ে যাবে ১৫ পয়েন্ট।
এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে বেঙ্গালুরু। ১৩ ম্যাচে ১২ পয়েন্টে রয়েছে আরসিবি। বৃষ্টির জন্য ম্যাচ না হলে পয়েন্ট ভাগ হয়ে ১৩-তে পৌঁছাবে আরসিবি। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সিএসকে। জিতলেই প্লে-অফ নিশ্চিত ঋতুরাজ গায়কোয়াড়ের দলের। তাঁদের কাছে সুযোগ রয়েছে বড় ব্যবধানে জিতে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার।
বেঙ্গালুরুকে শুধু জিতলেই হবে না একইসঙ্গে অনেক অঙ্কও কষতে হবে। যদি বৃষ্টির কারণে ১৫ ওভারের ম্যাচ হয় তাহলে প্রথমে বোলিং করলে চেন্নাইকে থামাতে হবে ১৭২ রানে সেই রান তুলতে হবে ১৩.১ ওভারে। ১০ ওভারে ম্যাচ হলে ১২২ রানে প্রতিপক্ষকে থামিয়ে ৮.১ ওভারে সেই রান তুলতে হবে। ৫ ওভারে ম্যাচ হলে প্রতিপক্ষকে ৭২ রানের মধ্যে আচকে সেই রান ৩.১ ওভারে তুলতে হবে আরসিবিকে। তবে আরসিবি শিবির কিন্তু সকাল থেকেই আকাশের দিকে তাকিয়ে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications