ধোনির সংসারে কী আগুন লাগাতে চান সানি লিওনি! চমকে উঠছেন, আরও শুনুন চোখ কপালে উঠে যাবে
সানির এক নম্বর পছন্দের তালিকায় ধোনি, না সানি গাভাসকর নন, সানি লিওনে। কী বললেন সানি।
মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনয়াক। বাইশ গজে স্বমহিমায় আত্মপ্রকাশ থেকেই অসংখ্য মহিলার হার্টথ্রব। বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তাঁর অন্তরঙ্গতার গুঞ্জনও এসেছে লাইমলাইটে।

ধোনির প্রথম প্রেমিকা কথা তো এখন সর্বজনবিদিত। তারপরেও তাঁর জীবনে এসেছিলেন রূপোলি পর্দার অনেক নায়িকাই। সুরেশ রায়নার সঙ্গে লক্ষ্মী রাইয়ের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ধোনি। রাই দেবী ধোনিতে এতই মজেছিলেন যে জানিয়েছিলেন বিয়ের প্রস্তাব পেলেই তিনি হ্যাঁ বলে দেবেন। এরপর ধোনির মনে দোলা দিয়েছিলেন বলিউড কাঁপানো সুন্দরী দীপিকা পাড়ুকোন। কিন্তু সেসময় দীপিকা যুবরাজের প্রতি আসক্ত ছিলেন। ফলে ধোনি কার্যত সতীর্থর জন্য নিজের প্রেম ভুলে যান।

কিন্তু সেসব দিন এখন অতীত। সাক্ষী ধোনির সঙ্গে এখন সুখের সংসার মাহির। রয়েছে মেয়ে জিভা। এই সময়ে সানি লিওনির প্রবেশ। সুন্দরীর সানির লাস্যে মুগ্ধ আসমুদ্র হিমাচল। সেই সানির আবার পছন্দ মাহিকে। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সানি লিওন জানিয়েছেন বিরাট নয়, সচিন নয়। তাঁর পছন্দ মহেন্দ্র সিং ধোনি। যাকে বলে এককথাতেই কাঁপাকাঁপি। ক্যাপ্টেন কুল আর হট সানি একেবারে জুটিতে লুটি।













Click it and Unblock the Notifications