IPL 2021: কঠিন পিচে বিরাট জয় কেকেআরের! আরসিবিকে ছিটকে দিয়ে নারিনদের সামনে আইপিএল ফাইনালের হাতছানি

শেষ ওভারে দরকার ছিল সাত রান। ২ বল বাকি থাকতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে চার উইকেটে হারিয়ে আইপিএল ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। বিরাট কোহলির কাছে অধিনায়ক হিসেবে আইপিএল খেতাব অধরাই থেকে গেল সুনীল নারিনের অলরাউন্ড পারফরম্যান্সে। শাকিব আল হাসান ৬ বলে ৯ এবং অধিনায়ক ইয়ন মর্গ্যান সাত বলে ৫ রান করে অপরাজিত থাকেন। তবে ফারাক গড়লেন নারিনই। বল হাতে ২১ রানে চার উইকেট নেওয়ার পাশাপাশি ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলে ম্যাচের মোড় ঘোরান তিনি। রুদ্ধশ্বাস ম্যাচে বাকি কাজটা সারেন অভিজ্ঞ মর্গ্যান-শাকিব।

আরসিবিকে ছিটকে দেওয়ার পর নাইটদের সামনে ফাইনালের হাতছানি

জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাওয়ারপ্লে-র শেষে ৬ ওভারে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ছিল ১ উইকেটে ৪৮। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে হর্ষল প্যাটেল শুভমান গিলকে ফেরান। গিল ১৮ বলে ২৯ রান করেন চারটি বাউন্ডারির সাহায্যে। কেকেআরের ওপেনিং জুটিতে ওঠে ৪১। দলের ৫৩ রানের মাথায়, সপ্তম ওভারের শেষ বলে যুজবেন্দ্র চাহালের শিকার হন রাহুল ত্রিপাঠি। তিনি পাঁচ বলে ৬ রান করেন। ১১ ওভারের শেষ বলে হর্ষল প্যাটেল সাজঘরে ফেরান ভেঙ্কটেশ আইয়ারকে। একটি ছয়ের সাহায্যে তিনি ৩০ বলে ২৬ রান করেন। ১১ ওভারের শেষে কেকেআরের স্কোর ছিল ৩ উইকেটে ৭৯।

আরসিবি যখন ম্যাচে ফেরার চেষ্টা করছে তখন ব্যাট করতে নেমেই ড্যান ক্রিশ্চিয়ানের এক ওভারে সুনীল নারিন তিন ছক্কায় মারায় ফের ম্যাচ ঝোঁকে কেকেআরের দিকে। ১৪.২ ওভারে নীতীশ রানাকে চাহাল আউট করেন। ১১০ রানের মাথায় নাইটদের চতুর্থ উইকেটটি পড়ে। ২৫ বলে ২৩ রান করেন নীতীশ রানা। চলতি আইপিএলে এটি হর্ষলের ৩২তম উইকেট। ১৭তম ওভারে বল করতে এসে তিনি রেকর্ড সংখ্যক ৩৩তম উইকেটটি পেতেন যদি না নারিনের উঁচু ক্যাচ মিস করতেন দেবদত্ত পাড়িক্কল।

কিন্তু এরপরই উত্তেজক ম্যাচ জমিয়ে দেন মহম্মদ সিরাজ। ১৮তম ওভারের দ্বিতীয় বলে সুনীল নারিনকে দুরন্ত ডেলিভারিতে বোল্ড করার পর চতুর্থ বলেই দীনেশ কার্তিককে প্যাভিলিয়নে ফেরান তিনি। নারিন ১৫ বলে ২৬ রান এবং দীনেশ কার্তিক ১২ বলে ১০ রান করেন। সিরাজ এই ওভারে মাত্র ৩ রান দিয়ে আরসিবিকে লড়াইয়ে রাখেন। এই ওভারেই টি ২০ ক্রিকেটে শততম এবং আইপিএলে ৫০তম উইকেটটি পেলেন সিরাজ। ১৮তম ওভারে কেকেআরের স্কোর ছিল ৬ উইকেটে ১২৭। শেষ দুই ওভারে কেকেআরের জয়ের জন্য দরকার হয়ে পড়ে ১২ রান। জর্জ গার্টন ১৯তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন। দুটি বল মিস করেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। শেষ ওভারে ড্যান ক্রিশ্চিয়ানের বলে ২০১২ সালের আইপিএল ফাইনালের মতো চার মেরে এদিন কেকেআরকে জয়ের কাছে পৌঁছে দেন শাকিব। হর্ষল প্যাটেল ৪ ম্যাচে ১৯ রানে ২ উইকেট পেলেও পাড়িক্কলের ক্যাচ মিসের জেরে ৩৩তম উইকেট নিয়ে আইপিএলে নতুন রেকর্ড গড়তে পারলেন না। চাহাল ৪ ওভারে ১৬ রানের ২ উইকেট নেন। সিরাজ ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে নেন ২ উইকেট।

২০১২ ও ২০১২ সালে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। এ ছাড়া আর কখনও আইপিএল ফাইনাল খেলেনি কেকেআর। ২০১২ সালে চেন্নাই সুপার কিংস ও ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে আইপিএল খেতাব জেতে কলকাতা নাইট রাইডার্স। সিএসকের বিরুদ্ধে জয় এসেছিল ৫ উইকেটে। পাঞ্জাবের বিরুদ্ধে তিন উইকেটে। ২০১৮ সালের পর এই প্রথম প্লে অফ খেলছে কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+