বিস্ফোরক ব্যাটিংয়ের সিক্রেট কী! খোলসা করলেন 'নাইট' নারিন

কলকাতা নাইট রাইডার্সের হয়ে গতবছর থেকে ওপেন করতে শুরু করেন সুনীল নারিন। তার আগে তাঁকে শুধুমাত্র অসাধারণ স্পিনার হিসাবেই চিনত ক্রিকেট দুনিয়া।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে গতবছর থেকে ওপেন করতে শুরু করেন সুনীল নারিন। তার আগে তাঁকে শুধুমাত্র অসাধারণ স্পিনার হিসাবেই চিনত ক্রিকেট দুনিয়া। তবে কেকেআর এর হয়ে ওপেন করেই আইপিএলে ব্যাটসম্যান হিসাবে শুধু নয়, খুনে ব্যাটসম্যান হিসাবে পরিচিতি পেয়েছেন নারিন। কলকাতার ব্যাটিংয়ে হাজারো কম্বিনেশন তৈরি হয়েছে শুধু নারিনের ওপেন করার ফলেই।

বিস্ফোরক ব্যাটিংয়ের সিক্রেট কী! খোলসা করলেন নাইট নারিন

গতবছরে আইপিএলের যৌথ দ্রুততম অর্ধশতরান নারিন করেন ১৫ বলে। ইউসুফ পাঠানেরও সমসংখ্যক বলে অর্ধশতরান ছিল। যা এবছর কেএল রাহুল কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলে ভেঙেছেন। করেছেন ১৪ বলে অর্ধশতরান।

নারিন এবছরও খারাপ খেলছেন না। বেশ কয়েকটি ম্যাচে বিস্ফোরক শুরু করেছেন। এছাড়া একটি ম্যাচে ১৭ বলে অর্ধশতরানও করেছেন আরসিবি-র বিরুদ্ধে। কীভাবে নিজের ব্যাটিংকে উন্নত করেছেন নারিন? বলছেন, এতে লুকোনোর কিছু নেই। কঠোর পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে। আমি বেশিক্ষণ ব্যাট করতে চাইছি। তাতেই সফল হয়েছি।

এর আগে গৌতম গম্ভীরের নেতৃত্বে নারিন খেলেছেন। এবার খেলছেন দীনেশ কার্তিকের নেতৃত্বে। কার্তিকের নেতৃত্বে খেলাও তিনি উপভোগ করছেন বলে জানিয়েছেন নারিন। কলকাতা এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছে। এখান থেকে প্লে অফে ওঠার ভালো সম্ভাবনা রয়েছে। এখন দেখার নারিনের অলরাউন্ড পারফরম্যান্সে সেটা কতদূর সম্ভব হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+