জট কাটল, পরীক্ষায় 'পাশ' সুনীল নারিন, আইপিএলের প্রথম ম্যাচ থেকেই খেলবেন তিনি
শেষ পর্যন্ত জট কাটল। দীর্ঘ টালবাহনার পর নাইট সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে অবশেষে আইপিএলের অষ্টম সংস্করণে খেলার ছাড়পত্র পেলেন কলকাতা নাইট রাইডার্সের অফস্পিনার সুনীল নারিন।
কেকেআর-এর 'মিস্ট্রি স্পিনার' নারিনের বোলিংকে বৈধ বলে মান্যতা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বৃহস্পতিবার চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে নারিনের বোলিং টেস্ট হয়। সেই রিপোর্ট খতিয়ে দেখেই তাঁকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।

এপ ফলে আগামী বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই মাঠে নামতে পারবেন তিনি।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ সময় নারিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে ধরা পড়ে৷ তারপর ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলেও ছিলেন না তিনি। এরপর মার্চ মাসে আইসিসি নারিনকে খেলার ছাড়পত্র দিলেও ভারতীয় বোর্ড তাঁকে ফের এরবার বোলিং টেস্ট করতে বলে।
এর আগে সুনীল নারিনকে নিয়ে বিবাদ বাঁধে কেকেআর কর্তৃপক্ষ ও ভারতীয় বোর্ডের মধ্যে। নারিনকে ক্লিনচিট না দিলে লিগ থেকে নিজেদের সরিয়ে নেবে কেকেআর এমন হুমকিও দেওয়া হয়।












Click it and Unblock the Notifications