Caribbean Premier League: ক্রিকেটের ইতিহাসে প্রথম লাল কার্ড দেখলেন নাইট রাইডার্স ক্রিকেটার, দেখুন ভিডিও

ক্রিকেট নতুন ইতিহাস সৃষ্টি করলেন সুনীল নারি‌ন। না বল বাতে কোনও কীর্তি গড়ে নয়। নাইট রাইডার্স স্পিনার ক্রিকেটের ইতিহাসে প্রথম লাল কার্ড দেখলে‌ন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে স্লো ওভার রেটের চূড়ান্ত শাস্তি হিসাবে লাল কার্ড দেখানোর নিয়ম চালু হয়েছে। এই লাল কার্ডের প্রচলন করে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। দলের শাস্তি বহন করতে হল ক্যারিবিয়ান স্পিনারকে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুসারে ১৯তম ওভার শেষেও যদি ওভাররেটে কোনো দল পিছিয়ে থাকে, তাহলে বাড়তি দুই জন ক্রিকেটারকে অর্থ্যাত মোট ৬ জনকে আনতে হবে ৩০ গজের বৃত্তের ভিতরে। আর শেষ ওভারে গিয়েও যদি কোনো দল পিছিয়েই থাকে, তাহলে অধিনায়কের নির্বাচিত একজন খেলোয়াড়কে মাঠ থেকে বেরিয়ে যেতে হবে।

sunil

শেষ ওভারে ১০ জনে ফিল্ডিং করতে হবে শাস্তিপ্রাপ্ত দলকে। বৃত্তের ভিতরে ৬ জনকে থাকতে হবে, আর বৃত্তের বাইরে পাওয়ার প্লের মতো মাত্র দুজন ফিল্ডার থাকতে পারবেন। ত্রিনবাগো নাইট রাইডার্স আজ এ শাস্তিই পেয়েছে। এতদিন কোনও দলই এই শাস্তি পায়নি। অবশেষে আম্পায়ার প্রথম লাল কার্ড ব্যবহার করলেন টুর্নামেন্টের ১২ নম্বর ম্যাচে এসে।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে মন্থর বল করে নাইট রাইডার্স। ফলে শেষ ওভারের আগে দলের অধিনায়ক কাইরন পোলার্ডকে আম্পায়ার নির্দেশ দেন এক জন ক্রিকেটারের নাম জানাতে যাঁকে তিনি লাল কার্ড দেখাবেন। পোলার্ড নারিনের নাম বলেন। তার পরে নারিনকে লাল কার্ড দেখান আম্পায়ার। তাঁকে মাঠের বাইরে যেতে হয়।
আগেই তাঁর বোলিং কোটার ৪ ওভার পূর্ণ করেছিলেন। গোটা দলের হয়ে শাস্তি মাথা পেতে নেন ক্যারিবিয়ান রহস্য স্পিনার।


শুধু বোলার বা ফিল্ডারদের ক্ষেত্রেই ন‌য়, একইসঙ্গে ব্যাটিং টিমকেও এবার থেকে বাড়তি সতর্ক থাকতে হবে। সময় মেনে ম্যাচ শেষ করার জন্য ব্যাটিং টিমের উপরও দায়িত্ব থাকবে। আম্পায়াররা প্রথম এবং শেষ বার সতর্ক করা পরেও ব্যাটিং দল সময় নষ্ট করলে সে ক্ষেত্রে এই ঘটনার জন্য ৫ রান কেটে নেওয়া হবে।

যদিও শাহরুখ খানের দল ম্যাচ জিতে মাঠ ছাড়ে। প্রথমে ব্যাট করে সেন্ট কিটস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স ১৭.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮০ রান তুলে ম্যাচ জিতে যায়।

sunil

তবে ম্যাচ শেষে ঠিকই স্লো ওভাররেটের এমন শাস্তির নিয়মের সমালোচনা করেছেন পোলার্। নাইট অধিনায়কের কথায়, 'সত্যি বলতে কি, সবাই যে কঠোর পরিশ্রম করে, তা এতে মিলিয়ে যায়। আমরা দাবার ঘুঁটির মতো, আমাদের যা বলা হবে, তা-ই করব। আমরা যতটা দ্রুত পারি খেলব। তবে আপনাকে যদি এমন টুর্নামেন্টে ৩০ থেকে ৪৫ সেকেন্ডের জন্য শাস্তি দেওয়া হয়, তাহলে সেটি হাস্যকর হয়ে যায়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+