IPL 2024: মালিঙ্গাকে পিছনে ফেলে আইপিএলে নতুন রেকর্ড গড়লেন নারিন, ইডেন খালি হাতে ফেরালো না কোহলিকেও

আইপিএলট শুধু চার-ছক্কার বিনোদনের ক্রিকেট নয়, এই খেলার সঙ্গে জড়িয়ে থাকে রেকর্ড পরিসংখ্যানও। প্রতি ম্যাচেই কোনও না কোনও রেকর্ড হয়, ব্যতিক্রম হল না রবিবার ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচেও। এই ম্যাচেও নজির গড়লেন দুই দলের দুই তারকা সুনীল নারিন এবং বিরাট কোহলি। দুই ক্রিকেটারই এমন নজির গড়লেন যা আইপিএলে অন্য কোনও ক্রিকেটারের নেই।

প্রথমেই আসা যাক সুনীল নারিনের কথায়, বিগত ১০ বছরের বেশি সময় ধরে স্পিনের মায়াজালে আইপিএলকে বুঁদ করে রেখেছেন কেকেআরের ক্যারিবিয়ান তারকা। বিগত বছরে তাঁকে খুব একটা ছন্দে দেখা না গেলেও, এবার কিন্তু আইপিএলের শুরু থেকেই ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই নিজের নামের প্রতি সুবিচার করছেন। রবিবার পছন্দের প্রতিপক্ষ আরসিবির বিরুদ্ধে বল হাতে একটি মাইলস্টোন গড়েছেন নারিন। কেকেআর তারকা লাসিথ মালিঙ্গাকে পিছনে ফেলে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়া বোলার হয়ে গেলেন।

Sunil Narine and Virat Kohli

আরসিবির বিরুদ্ধে নিজের চার ওভারে ৩৪ রান খরচ করে দুই উইকেট নেন নারাইন। এর সুবাদেই নারিন কেকেআরের জার্সিতে ১৬৯ ম্যাচ খেলে ১৭২টি উইকেট নিয়ে ফেলেছেন। অপরদিকে, মালিঙ্গা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৭০টি উইকেট নিয়েছিলেন। নারিন ২৫.৫৯-র গড় এবং ২২.৭৫-র স্ট্রাইক রেটে কেকেআরের জার্সিতে ১৭২টি উইকেট নিয়েছেন।

এবারের আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন কেকেআরের অল রাউন্ডার সুনীল নারিন। শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও এবার কেকেআরের ওপেনে স্তম্ভ হয়ে উঠেছেন নারিন। আইপিএলের ৭ ম্যাচে এখনও পর্যন্ত ২৮৬ রান করেছেন সুনীল নারিন। রয়েছে একটি শতরান ও একটি অর্ধশতরান। বল হাতে নিয়েছে ৭ ম্যাচে ৯ উইকেট।

অন্যদিকে আউট বিতর্কের মধ্যেই প্রিয় ইডেনে রেকর্ড গড়েছেন কিং কোহলিও। আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একঝাঁক রেকর্ড রয়েছে বিরাট কোহলির। তাঁর নিজের কাছেও সেই হিসেব হয়তো নেই। মাঠে নামলেই কোনও না কোনও রেকর্ড।

কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৭ বলে ১৮ রান করেন বিরাট কোহলি। এর মধ্যে দুটি ছয় মেরেছেন। বাউন্ডারি একটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২৫০ ছয় মারার রেকর্ড বিরাটের। এই রেকর্ড অনেকেরই রয়েছে। তবে একই দলের জার্সিতে ২৫০ ছয় কারও নেই। আইপিএলের সূচনা পর্ব ২০০৮ সাল থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই খেলছেন বিরাট কোহলি। এ বারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিস্থিতি সঙ্গীন। টানা আধডজন ম্যাচে হার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+