T20 World Cup: টি২০ বিশ্বকাপে খেলবেন রোহিত-বিরাট? গাভাসকরের বিশেষ পরামর্শ টিম ম্যানেজমেন্টের জন্য
টি২০ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শুক্রবারই বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি ঘোষণা করে দিয়েছে আইসিসি।ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপে ভারতীয় দল নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে দুটি নাম বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই দুই তারকা ক্রিকেটার কী খেলবেন বিশ্বকাপের ক্ষুদ্রতম ফর্ম্যাটে।
টি২০ বিশ্বকাপে রোহিত-বিরাটের খেলা নিয়ে নানা মুণির নানা মত। এবার এই ইস্যুতে মুখ খুললেন সুনীল গাভাসকরও। প্রাক্তন ভারত অধিনায়ক কিন্তু দুই বর্ষীয়ান ক্রিকেটারের খেলার পক্ষেই ভোট দিয়েছেন। সানি মনে করেন যে তাদের ব্যাটিংয়ের পাশাপাশি তাঁদের ফিল্ডিংও দলের দারুণ সহায়ক হবে।

একইসঙ্গে বিরাট প্রসঙ্গে গাভাসকর বলেন, 'গত দেড় বছরে কোহলির ফর্ম অসামান্য। তিনি ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে অবিশ্বাস্যভাবে খেলেছিলেন, তিনটি সেঞ্চুরি সহ ৭১১ রান করেছিলেন। তাই তার সীমিত ওভারের ব্যাটিং নিয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি দুরন্ত ফিল্ডিংও করতে পারেন।'
আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি২০ ম্যাচ এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য দল বাছাই করতে নির্বাচক কমিটি এই সপ্তাহে বৈঠক করতে পারেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি।
২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর থেকে ভারতের জার্সিতে আর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দেখা যায়নি রোহিত শর্মা-বিরাট কোহলিকে। ২০২৩ সাল জুড়ে আন্তর্জাতিক পর্যায়ে শুধুমাত্র টেস্ট এবং একদিনের ম্যাচ খেলেছেন রোহিত-বিরাট।
টি২০ বিশ্বকাপে ভারত পাকিস্তানের মধ্যে মেগা ম্যাচটি আয়োজিত হবে আগামী ৯ জুন।যদিও তার আগে আরও একটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। ১২ জুন আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ১৫ জুন কানাডার মুখোমুখি হবে মেন ইন ব্লু।
ভারত-পাক ম্যাচটি অনুষ্টিত হবে আমেরিকাতেই। মেগা এই ম্যাচটি নিউইয়র্কের উপকণ্ঠে একটি পপ-আপ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। নিউইয়র্কে এই টুর্নামেন্টের জন্য একটি ৩৪,০০০ আসনের অস্থায়ী স্টেডিয়াম নির্মাণ করা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications