টেস্ট সিরিজ শুরুর আগে তৃতীয় ওডিআই ম্যাচে এই কারণে ভারতের চাইছেন সুনীল গাভসকর
টেস্ট সিরিজ শুরুর আগে তৃতীয় ওডিআই ম্যাচে এই কারণে ভারতের চাইছেন সুনীল গাভসকর
পর পর দুইটি ওডিআই হেরে বাংলাদেশের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতে একদিনের সিরিজ হাতছাড়া করেছে ভারত। এই অবস্থায় হোয়াইওয়াশ বাঁচানোর লক্ষ্যে ভারতীয় দল তৃতীয় ওডিআই ম্যাচে মাঠে নামবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোটের কারণে অধিনায়ক রোহিত শর্মার সার্ভিস পাবে না টিম ইন্ডিয়া। চোটের কারণে বাদ পড়েছেন দীপক চাহার এবং কুলদীপ সেনও। এই সিরিজের পর বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর জানিয়েছেন, শেষ ওডিআই ম্যাচ জিততেই হবে ভারতকে টেস্ট সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার জন্য। মোমেন্টাম ধরে রাখার জন্য জয়ের ছন্দে ফেরা জরুরি ভারতীয় দলের। ২০১৫ সালে পর এই নিয়ে দ্বিতীয় বার বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ হারল ভারত। প্রথম বার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বাংলােশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সিরিজ হেরেছিল ভারতীয় দল। প্রথম এক দিনের ম্যাচে ১৮৬ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় এক দিনের ম্যাচে ২৭১ রান তাড়া করতে নেমে পাঁচ রানে হারে ভারতীয় দল। শ্রেয়স আইয়ারের ৮২ রান এবং রোহিত শর্মার চোট উপেক্ষা করে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ২৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসও ভারতের হার আটকাতে পারেনি।
ভারত-বাংলাদেশ সিরিজের সম্প্রচারকারী সংস্থা সোনি স্পোর্টসকে সুনীল গাভাসকর বলেছেন, "সেরা দলটা বাছতে হবে। এখানে টেস্ট ম্যাচের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বিষয় রয়েছে। টেস্ট স্কোয়াড এবং ওডিআই স্কোয়াডের কম্পজিশন সমান্য বদল হবে কিন্তু এমন একটা দলের বিরুদ্ধে যারা ভাল ব্যাটিং এবং বোলিং করছে, বাংলাদেশ অসাধারণ পারফর্ম করেছে। ভারতকে এটা জিততে হবে। ভারতকে ২-১ ব্যবধানে নামিয়ে আনতে হবে হারের ফারাক। তৃতীয় ওডিআই জেতো এবং আত্মিবশ্বাস বাড়িয়ে নাও এবং চেষ্টা করো এবং চট্টোগ্রামে টেস্ট জেতার।" গাভাসকর জানিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট জেতা জরুরি ভারতের জন্য ফেব্রুয়ারি - মার্চ মাসে বর্ডার - গাভসকর সিরিজের আগে।
বাকি ছয়টি টেস্টের মধ্যে পাঁচটি জিততেই হবে ভারতকে এবং তা হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য নিজেদের ভাল সুযোগ দিতে পারবে ভারতীয় দল। গাভাসকর বলেছেন, "ভারত যদি এই দুইটি টেস্ট জিতলে তা ভাল বিষয় হবে ভারতের জন্য। ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪টি টেস্ট রয়েছে। ওরা যদি এই দু'টো জেতে, ছয়টি টেস্টের মধ্যে ওদের পাঁচটা জিততেই হবে তা হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার জন্য নিজেদের ভাল সুযোগ দিতে পারবে ওরা।" বৃহস্পতিবার বিসিসিআই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্টে ভেন্যু ঘোষণা করেছে। নাগপুর, দিল্লি, ধর্মশালা এবং আহমেদাবাদে হবে এই চারটি টেস্ট। ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত খেলা হবে টেস্ট সিরিজ।












Click it and Unblock the Notifications