রোহিতদের কাছে গাভাসকরের বিরাট প্রত্যাশা, ভারতের কোন দুটি ট্রফি জয় দেখতে চান?

চলতি বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ৫০ ওভারের বিশ্বকাপ ছাড়াও রয়েছে এশিয়া কাপ। সুনীল গাভাসকর চাইছেন, এবার অন্তত আইসিসি ট্রফি জয়ের দীর্ঘ খরা যেন কাটাতে পারে রোহিতের ভারত।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তারপর আর কোনও আইসিসি ইভেন্টেই চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। চলতি বছর তিনটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে, যার মধ্যে দুটি আইসিসি ইভেন্ট। সুনীল গাভাসকর চাইছেন, ভারতের আইসিসি খেতাব জয়ের খরা যেন এবারই মেটে।

রোহিতদের কাছে গাভাসকরের বিরাট প্রত্যাশা

ইংল্যান্ডের ওভালে জুন মাসে রয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে খেতাবের দখল নিয়েছিল নিউজিল্যান্ড। টানা দ্বিতীয়বার ফাইনাল খেলে ভারতের সামনে খেতাব দখলের হাতছানি থাকবে।

এরপর সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। পাকিস্তান আয়োজক দেশ হলেও ভারত সে দেশে খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছে। পাকিস্তানও পাল্টা জানিয়েছে, ভারত যদি না যায় তাহলে তারাও বিশ্বকাপ বয়কটের পথে হাঁটবে। বিভিন্ন দেশ এখন পাকিস্তান সফরে যাচ্ছে। সেই উদাহরণই তুলে ধরে এশিয়া কাপ পাকিস্তানেই আয়োজন করতে চাইছে পিসিবি। আবার ভারতও যাবে না পাকিস্তানে। এই পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল চাইছে, ভারত তাদের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে খেলুক। বাকি ম্যাচগুলি হোক পাকিস্তানে। ফাইনাল হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। তাতে সংঘাত এড়িয়েই সব দলকে নিয়েই এশিয়া কাপ আয়োজন করা যেতে পারে সেপ্টেম্বরে।

অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। ২০১১ সালে শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৫ ও ২০১৯ সালে খেতাব অধরাই থেকেছে মেন ইন ব্লুর কাছে। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রোহিত শর্মাদের কাছে বড় মোটিভেশন হতে চলেছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর স্পোর্টসস্টারকে বলেন, চ্যাম্পিয়ন কাউকে সংবর্ধিত হতে দেখলে সকলেই চান সেখানে পৌঁছতে। ক্রীড়াবিদরা যখন নিজেদের সেরা পারফরম্যান্সকে উন্নত করেন তখন বোঝা যায় সব কিছু সঠিক পথেই রয়েছে। আমি চাই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জিতুক। অবশ্যই এর মধ্যে এশিয়া কাপ রয়েছে। সেটিও ভারতে এলে তার চেয়ে ভালো কিছু হতে পারে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+