স্বপ্নের ডেলিভারিতে রুটকে তুলে ওভাল টেস্ট জমালেন উমেশ, বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন গাভাসকরের

ওভালে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনেই পড়ল ১৩ উইকেট! প্রথম দিনের খেলা শেষের ঠিক ১০ বল আগে স্বপ্নের ফর্মে থাকা ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে উমেশ যাদব বোল্ড করলেন স্বপ্নের ডেলিভারিতেই। ভারতের প্রথম ইনিংসে ১৯১ রানের জবাবে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ১৭ ওভারে ৩ উইকেটে ৫৩। ভারত এগিয়ে রয়েছে ১৩৮ রানে। ডেভিড মালান ৪৬ বলে ২৬ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ১ রানে ক্রিজে রয়েছেন নাইটওয়াচম্যান ক্রেগ ওভার্টন।

স্বপ্নের ডেলিভারিতে রুটকে ফিরিয়ে টেস্ট জমালেন উমেশ

শার্দুল ঠাকুরের ঝোড়ো ইনিংসের সুবাদে ভারত প্রথম ইনিংসে ১৯১ তোলে। এরপর ইংল্যান্ড শুরুতেই ধাক্কা খায়। চতুর্থ ওভারের দ্বিতীয় ও ষষ্ঠ বলে ররি বার্নসকে ৫ ও হাসিব হামিদকে ০ রানে ফেরান জসপ্রীত বুমরাহ। বুমরাহ-র বল বার্নসের ব্যাটে লেগে উইকেট ভেঙে দেয়। তবে হামিদ ক্ষমার অযোগ্য শট খেলে উইকেট উপহার দিয়ে বসেন। এরপর ডেভিড মালান ও জো রুট ইংল্যান্ডের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। বলের সঙ্গে সমান সমান রান রেখে এগোচ্ছিলেন চলতি সিরিজে শতরানের হ্যাটট্রিক করা এবং চলতি ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রানের মালিক রুট। ষোড়শ ওভারের তৃতীয় বলে রুটের উইকেট ভেঙে দেয় উমেশ যাদবের দুরন্ত ডেলিভারি। ধারাভাষ্যকাররা বলছিলেন, সিম বোলারদের কাছে এমন ডেলিভারি স্বপ্ন। চারটি চারের সাহায্যে ২৫ বলে ২১ রান করে ফেরেন রুট।

ভারতীয় কোচ ভরত অরুণ গতকাল বলেছিলেন, শুরুর দিকে রুট যাতে সহজে রান করতে না পারেন তার জন্য পরিকল্পনা করা হয়েছে। যদিও সেই পরিকল্পনা এদিন মোটেই সফল হয়নি। উমেশের ড্রিম ডেলিভারি উইকেটের শীর্ষভাগ স্পর্শ করার আগে অবধি নিজের চেনা ছন্দেই খেলছিলেন রুট। সুনীল গাভাসকর প্রশ্ন তুলেছেন বিরাট কোহলির বোলিং চেঞ্জ নিয়েও। তাঁর সাফ কথা, ১৯১ রান যখন স্কোরবোর্ডে রয়েছে তখন প্রতিটি বল গুরুত্বপূর্ণ। ৯০১ রান থাকে যাঁকে খুশি বল দেওয়া যায়। কিন্তু কম রানের ক্ষেত্রে সেটি ঠিক নয়। সানির কথায়, লিডসেও ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ-কে দিয়ে বোলিং শুরু করানো হয়েছিল। বুমরাহ বার্নসকে অস্বস্তিতে রেখে উইকেট তুলে নিয়েছিলেন। ওভালেই বুমরাহ-ই ইংল্যান্ডকে ধাক্কা দিলেন। কিন্তু অপর প্রান্তে সঠিক বোলার না আনাতেই রান তোলা সহজ হয়ে যায় ইংল্যান্ডের। গাভাসকর বলেন, গত বছর মেলবোর্নে শেষ টেস্ট খেলার পর এই প্রথম টেস্ট খেলছেন উমেশ। তাঁকে দিয়ে বোলিং শুরু করানো উচিত হয়নি। বরং মহম্মদ সিরাজকে দিয়ে শুরু করলেই ইংল্যান্ডকে শুরু থেকে চেপে ধরা যেত। কিন্তু সিরাজ বল করতে এলেন দ্বাদশ ওভারে!

এদিকে, ২০১৯ সালের পর এই প্রথম পরপর দুটি টেস্টে অর্ধশতরান এল বিরাট কোহলির ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে নর্থ সাউন্ডে ৫১ রান করার পর কিংস্টনে করেছিলেন ৭৬। কিন্তু এদিনও অর্ধশতরানকে শতরানে পরিণত করতে পারলেন না ভারত অধিনায়ক। ইংল্যান্ডের মাটিতে ৫ টেস্টে ১৭.৬২ গড় রেখে মাত্র ১৪১ রান করা ঋষভ পন্থকে খেলানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রবিচন্দ্রন অশ্বিনের মতো সেরা অফ স্পিনারকেও বসিয়ে রাখা হচ্ছে। ক্রিকেটপ্রেমীদের কথায়, বিরাট কোহলির গোঁয়ার্তুমির মাশুল দিতে হচ্ছে ভারতকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+