Champions Trophy: সিরাজ বাদ যাওয়ায় অবাক হলেও ভারতীয় দল নিয়ে খুশি গাভাসকর, রোহিতের সিদ্ধান্ত নিয়ে কী বললেন?
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত হয়েছে। সিরাজের বাদ পড়া ছাড়া আর বড় কোনও চমক নেই দলে। প্রত্যাশা অনুসারেই দল বেছে নিয়েছেন নির্বাচকরা। দলে একজন পেসার কমিয়ে তার পরিবর্তে একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দল নিয়ে খুশি সুনীল গাভাসকর।
দল ঘোষণার পর একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন, ভারতীয় দল খুবই ভারসাম্যযুক্ত হয়েছে। তবে সিরাজের বাদ পড়া যে তাঁকে কিছুটা অবাক করেছে সেটা উল্লেখ করতে ভুল করেননি সানি। একইসঙ্গে উইকেটকিপিংয়ে দক্ষতার জন্যই যে সঞ্জু স্যামসনের বদলে পন্থকে নেওয়া হয়েছে সেটাও উল্লেখ করেন সানি।

সঞ্জু এবং পন্থ সম্পর্কে গাভাসকর বলেন, খুব কঠিন কারণ সঞ্জু পর পর শতরান করে চলেছেন। তাঁকে দল থেকে ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু তাঁকে ঋষভ সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়েছিল,পন্থ, যাকে আমরা সবাই জানি গেম-চেঞ্জার হতে পারে। প্লাস পন্থ একজন বাঁহাতি এবং সম্ভবত তিনি সেরা উইকেটরক্ষক, যদিও তিনি স্যামসনের চেয়ে ভালো ব্যাটার নাও হতে পারেন। কিন্তু উইকেটরক্ষক হিসেবে অনেক বেশি দক্ষ।
একইসঙ্গে গাভাসকরের বিশ্লেষণ, পন্থ সম্ভবত স্যামসনের খেলার পরিবর্তন অনেক বেশি করতে পারে। এবং সেই কারণেই সঞ্জুর বদলে পন্থকে নেওয়া হয়েছে। তবে স্যামসনকে হতাশ হওয়া উচিত নয় কারণ তিনি যা অর্জন করেছেন তার জন্য সমস্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সহানুভূতি থাকবে।
রোহিত মুম্বইয়ের অনুশীলনে যোগ দেওয়ায় খেলার আভাসই মিলেছিল শনিবার রোহিত নিশ্চিত করেছেন আগামী ম্যাচে তিনি মুম্বইয়ের খেলবেন। রোহিতের এই সিদ্ধান্তে খুশি গাভাসকর। তিনি খোলাখুলি বলেছেন, রোহিতের এটা খুবই ভালো সিদ্ধান্ত, দেখুন, তিনি অস্ট্রেলিয়ায় রান পাননি, তাই তিনি জানেন যে তাকে রানে ফিরতে হবে। আপনি যতই নেট প্র্যাকটিস করুন বা আপনি যতই থ্রোডাউনের মুখোমুখি হন, একটি খেলায় ব্যাট করছেন, ব্যাটের মাঝখানে বল অনুভব করছেন, একটি ভুল আপনাকে প্যাভিলিয়নে ফেরত পাঠাবে, এবং তারপরও রান করলে আপনি অনেক বেশি আত্মবিশ্বাস পাবেন। ফলে অনুশীলন করুন, সেই ছন্দ বজায় রাখুন, কিন্তু ম্যাচ খেলার মত কিছুই না। আমি এটা দেখে খুব খুশি যে রোহিত শর্মা বলেছেন যে তিনি ট্রফিতে খেলতে যাচ্ছেন।
রোহিত সর্বশেষ ২০১৫ সালে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের প্রতিনিধিত্ব করেছিলেন। রোহিত ২০১৮ সাল থেকে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে আছেন












Click it and Unblock the Notifications