ম্যাচ ফিক্সিং নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর, কী বললেন সানি

দেশের একের পর টি-টোয়েন্টি লিগে ম্যাচ ফিক্সিং-র ছায়া যে ক্রিকেটেরই ক্ষতি করছে, তা একবাক্যে মেনে নিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটিং লেজেন্ড সুনীল গাভাসকর।

দেশের একের পর টি-টোয়েন্টি লিগে ম্যাচ ফিক্সিং-র ছায়া যে ক্রিকেটেরই ক্ষতি করছে, তা একবাক্যে মেনে নিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটিং লেজেন্ড সুনীল গাভাসকর। সেই সঙ্গে এও জানালেন যে লোভের নিরাময় হওয়া সম্ভব নয়।

ভারতীয় ক্রিকেটে ফের ম্যাচ ফিক্সিং

ভারতীয় ক্রিকেটে ফের ম্যাচ ফিক্সিং

বহুদিন পরে আবারও ভারতীয় ক্রিকেটে ম্যাচ ফিক্সিং-র অভিযোগ উঠেছে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ও কর্নাটক প্রিমিয়ার লিগে একাধিক ম্যাচ ফিক্সিং ও অসংখ্য বেটিং-র অভিযোগ ওঠে। সম্প্রতি ভারতের মহিলা ক্রিকেট দলের এক বোলারকেও ম্যাচ ফিক্সিং-র প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ।

গাভাসকরের বক্তব্য

গাভাসকরের বক্তব্য

ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরের মতে, ম্যাচ ফিক্সিং দুরারোগ্য। আর লোভ এমন একটা জিনিস, যেখানে শিক্ষা, পরম্পরা কোনও কাজে আসে না বলেই মনে করেন সানি। সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত ও এগিয়ে থাকা সমাজেও অপরাধীরা বাস করে। ঠিক একই ভাবে ক্রিকেটেও দুষ্ট লোকের অভাব নেই বলে জানিয়েছেন সুনীল গাভাসকর।

এর প্রতিকার

এর প্রতিকার

ম্যাচ ফিক্সিং রোগের প্রতিকার সম্ভব নয় বলেই মনে করেন সুনীল গাভাসকর। তাঁর কথায়, ক্রিকেটারদের লোভ সংবরণ করতে হবে। অনেক সময় পরিস্থিতি, ক্রিকেটারদের লোভী বানায়। খেলোয়াড়ারদের বুঝতে হবে যে এখন থেকে বেরোনোর কোনও পথ নেই বলে জানালেন সুনীল গাভাসকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+