Champions Trophy: নাচেও সুপারহিট গাভাসকর, রোহিতের কীর্তি মন জিতে নিল সকলের, দেখুন ভাইরাল ভিডিও

রবিবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাঁট। ঐতিহ্যমণ্ডিত ওয়াংখেড়ে স্টেডিয়ামের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে একটি মেগা অনুষ্ঠানের আয়োজন করে এমসিএ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর থেকে বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই অনুষ্ঠানে একেবারেই ভিন্ন মেজাজেই পাওয়া গেল প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরকে।

বয়স যতই বাড়ুক, এখনই মনটা রঙিনই আছে গাভাসকরের। মেজাজে থাকলে এখনও যে মঞ্চ মাতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সেটা প্রমাণ করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ তম বার্ষিকী উদযাপনের সময় বিখ্যাত বলিউড গান 'ওম শান্তি ওম' শুরু হতেই কোমড় দোলালেন সানি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। সানি নাচ ভাইরাল হয়েছে।

গায়ক শেখর রাভজিয়ানীর সাথে বলিউডের গান 'ওম শান্তি ওম'-এ নাচতে দেখা গেল সুনীল গাভাসকরকে। এই অনুষ্ঠানে তাঁকে খুব ভালো মেজাজে দেখা গিয়েছিল। শেখরের হাতে মাইক দেওয়ার পর সচিন তেন্ডুলকরকেও গানটি গাইতে দেখা গেছে। সব মিলিয়ে মুম্বইয়ের ক্রিকেট আইকনরা একে বারে ছিলেন অন্য মেজাজে।

রোহিত শর্মা কিন্তু সবার মন জয় করে নিয়েছেন। বর্তমান ভারত অধিনায়ক অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন, তখন হিটম্যান রবি শাস্ত্রীকে অনুরোধ করেন যাতে তিনি মঞ্চের কেন্দ্রে এসে বসেন। এরপরে গাভাসকরের পাশের আসনে রবি শাস্ত্রীকে বসার অনুরোধ জানান রোহিত শর্মা। যা শুনে সেই চেয়ারে গিয়ে আসুন গ্রহণ করেন শাস্ত্রী।

এরপর মঞ্চের মধ্যে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। তার সামনে ফটোশ্যুট ছিল। একটি ভিডিওতে দেখা গিয়েছে, সুনীল গাভাসকর এবং রবি শাস্ত্রী রোহিত শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফির কাছাকাছি আসতে বলছেন। যাইহোক, ভারতীয় অধিনায়ক বিনয়ের সাথে তাদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন, সিনিয়রদের ট্রফির পাশে থাকতে বলেন। সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, এবং গাভাসকর চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক পিছনে পোজ দেন, রোহিত স্টেজের একেবারে বাম দিকে দাঁড়িয়েছিলেন।


ভারত অধিনায়ক রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে বলেন, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। দেশের হয়ে আইসিসি যে কোন ইভেন্টেই প্রতিনিধিত্ব করা আমাদের জন্য স্বপ্নের মত। আমি নিশ্চিত আমরা যখন দুবাইতে পৌঁছাব ১৪০ কোটি মানুষের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে আরও একবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ট্রফি নিয়ে আসতে। ফলে এখন থেকেই রোহিতেই ফোকাসে শুধুই চ্যাম্পিয়ন্স ট্রফি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+