IPL 2022: আসন্ন আইপিএল-এ এই দলকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে রাখছেন না সুনীল গাভাসকর
IPL 2022: আসন্ন আইপিএল-এ এই দলকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে রাখছেন না সুনীল গাভাসকর
আইপিএল'কে কেন্দ্র করে উত্তেজনার স্রোত বয়ে চলছে ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্রিকেটপ্রেমীদের ধমণীতে। রাত পোহালেই ঢাকি কাঠি পড়ে যাবে বিশ্ব ক্রিকেটের সর্বাধিক জনপ্রিয়, গ্ল্যামারাস এবং আর্থিক প্রাচুর্য্যে ভরপুর আইপিএল। ইতিমধ্যেই পঞ্চদশ আইপিএল-এর প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে।

নতুন দুই দলের আগমণের ফলে আরও জমজমাটি লিগের অপেক্ষা রয়েছে গোটা দেশ। প্রতিটা ফ্রাঞ্চাইজি বেঙ্গালুরুর মহানিলামে পরিকল্পনা মাফিক নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে এবং প্রতিটা দলেই রয়েছে দু-তিন জন করে ম্যাচ উইনার। তবে, ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর মনে করেন এই দশ দলের লিগে একটি দলকে আগামী দিনে সমস্যা পড়তে হবে স্কোয়াডে 'খুব বেশি ইমপ্যাক্টফুল' প্লেয়ার না থাকায়। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, এই কারণে আসন্ন আইএসএল-এ ক্রিকেটপ্রেমীদের অবাকও করবে পঞ্জাব কিংস কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় না এই আইপিএল-এ বহু দূর যেতে পারবে দলটি।
স্পোর্টস টক-এ সুনীল গাভাসকর বলেন, "পঞ্জাব কিংস সেই সকল ফ্রাঞ্চাইজির মধ্যে একটি যারা কখনও আইপিএল জিততে পারেনি। আমার মনে হয় না ওদের দলে ইমপ্যাক্ট তৈরি করার মতো প্লেয়ার রয়েছে তবে এটা ওদের জন্য সুবিধারও হয়ে উঠতে পারে। যখন প্রত্যাশা খুব কম থাকে তখন চাপটাও থাকে না সেই রকম এবং চাপ যখন কম থাকে তখন প্লেয়াররাও হালকা মনে খেলতে পারে। এই দিক থেকে আমার মনে হয় পঞ্জাব কিংস কিছু ক্ষেত্রে অবাকও করতে পারে (অপ্রত্যাশিত পারফরম্যান্স করে)। ওরা কি এ বার ট্রফি জিততে পারবে? আমার সন্দেহ হয়। দেখুন এটা টি-২০ ফরম্যাট এবং আপনাকে জয়ের রাস্তায় থাকতেই হবে।"
আইপিএল-এর নিলাম থেকে পঞ্জাব কিংস তুলে নিয়েছে কাগিসো রাবাডা, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন এবং শাহরুখ খানের মতো ক্রিকেটারকে। অভিজ্ঞ ওপেনা শিখর ধাওয়ানকেও নিলাম থেকে তুলে নিয়েছে প্রীতি জিন্টার দল। আসন্ন আইপিএল-এ পঞ্জাব কিংসের নেতৃত্বে রয়েছে ময়াঙ্কা আগারওয়াল। কে এল রাহুলকে ছেড়ে দেওয়ার পর থেকেই অধিনায়ক হিসেবে ময়াঙ্কেরনাম ভেসে উঠছিল, অবশেষে তাঁকেই অধিনায়ক নির্বাচিত করে পঞ্জাব টিম ম্যানেজমেন্ট।
২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এই বারের আইপিএল। ২৭ মার্চ পঞ্জাব কিংস নিজেদের অভিযান শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।












Click it and Unblock the Notifications