Ind vs Aus: ডেথ বোলিংয়ে ভুবনেশ্বর কুমার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে: গাভাসকর
Ind vs Aus: ডেথ বোলিংয়ে ভুবনেশ্বর কুমার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে: গাভাসকর
ডেফ ওভারে ভারতের ক্রমাগত ব্যর্থতার জন্য ভুবনেশ্বর কুমারের দিকে আঙুল তুললেন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাসকর। ২০৮ রান বোর্ডে তুলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম খেলায় ৪ উইকেটে পরাস্ত হয় ভারত। ম্যাথু ওয়েড, ক্যামেরুন গ্রিনের দুর্ধর্ষ ব্যাটিং-এর উপর নির্ভর করে ভারতের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে অজি ব্রিগেড।

টি-২০ ক্রিকেটের সব থেকে গুরুত্বপূর্ণ ওভার ধরা হয় ১৯তম ওভারকে। সেই ওভারেই নিজের বোলিং স্পেলের ফাইনাল ওভারটি করেন ভুবনেশ্বর মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যেখানে রান চাপার কথা সেখানে ১৬ রান খরচ করেন ভুবি এবং তাঁর স্পেল শেষে নামের পাশে লেখাঝোকায় ৪-০-৫২-০, যা এই ম্যাচে বোলিং করা যে কোনও বোলারের থেকে জঘন্য। ভারতের এই হারের পর সুনীল গাভাসকর ইন্ডিয়া টুডে'কে বলেছেন, "আমি আসলে ঠিক মতো বোলিং করতে পারিনি। এটা সত্যই চিন্তার বিষয়। যখন ভুবনেশ্বর কুমারের মতো বোলার প্রতিবার এত রান খরচ করছে। এটা সত্যই চিন্তার বিষয়।" ভুবনেশ্বরের মতোই চিন্তা ধরাচ্ছেন চোট কাটিয়ে দলে আসা হর্ষল প্যাটেল। চোট সারিয়ে ওঠার পর অস্ট্রেলায়র বিরুদ্ধে ম্যাচটিই ছিল হর্ষলের প্রথম ম্যাচ যেখানে ৪ ওভারে ৪৯ রান খরচ করেন তিনি। তবে, হর্ষলকে ডিফেন্ড করেছেন সানি যেহেতু চোট কাটিয়ে এটা তাঁর প্রথম ম্যাচ।
তিনি বলেছেন, "ভুললে চলবে না অনেকটা বিরতির পর ফিরেছে হর্ষল। এই কারণেই বোলারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বকাপে যাওয়ার আগে অনেকগুলো ওভার বোলিং করা। এই কারণে ভারত বুমরাহ বা হর্ষলকে কয়েকটা ওডিআই ম্যাচেও খেলাতে পারে ওরা যাতে ধারাবাহিকতা ফিরে পায়। এই বিষয়েটা ভারতীয় ম্যানেজমেন্টকে দেখতে হবে।"












Click it and Unblock the Notifications