'কী বলতে চাইছে ও? উৎসাহ? ওই অধ্যায় সমাপ্ত হয়ে গিয়েছে', বিরাটের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিলেন গাভাসকর

'কী বলতে চাইছে ও? উৎসাহ? ওই অধ্যায় সমাপ্ত হয়ে গিয়েছে', বিরাটের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিলেন গাভাসকর

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির নির্ভরযোগ্য ৬০ রানের ইনিংস কোনও কাজে আসেনি। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর সাংবাদিক সম্মেলনে আসেন প্রাক্তন ভারত অধিনায়ক। নেতৃত্ব ছাড়ার পর তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনেই তাঁর সমালোচকদের এক হাত নেন চিকু। নিজের অবসর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, নেতৃত্ব থেকে তিনি সরে দাঁড়ানোর পর শুধু মহেন্দ্র সিং ধোনি তাঁকে ফোন করেছিলেন। কোহলির এই ধরনের মন্তব্যের পর মুখ খুলেছেন সুনীল গাভাসকর।

কোহলির মন্তব্যের পাল্টা গাভাসকর:

কোহলির মন্তব্যের পাল্টা গাভাসকর:

সোমবার স্পোর্টস তাক-এ সুনীল গাভাসকার বলেন, বিরাট কোহলির নাম ধরে ধরে জানানো উচিৎ তাঁর সঙ্গে কারা যোগাযোগ রাখেননি। তিনি বলেছেন, "এটা অত্যন্ত কঠিন বোঝা যে কার সম্পর্কে এই কথাগুলো বলছে বিরাট। ও যদি কারোর নাম নেয় তা হলে আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কি বিরাটের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন নাকি রাখেননি। আমি যতটা জানতে পেরেছি যে ও শুধু এমএসডি'র কথা বলেছে যে ওকে ফোন করেছিল টেস্ট ক্রিকেট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর। ও যদি প্রাক্তন ক্রিকেটারের কথা বলে যারা ওর সঙ্গে খেলেছে, আমরা জানি তাদের মধ্যে অনেকেই টেলিভিশনে আসে। ও কার কথা বলছে তাঁর নামনিক। তাঁদের জিজ্ঞাসা করা হোক, 'ভাই তোমরা কোনও ম্যাসেজ করোনি?'"

কী প্রমাণ করতে চাইছেন কোহলি:

কী প্রমাণ করতে চাইছেন কোহলি:

অবসরের এত দিন পর সেই প্রসঙ্গ তুলে এনে এই কথা বলে কী প্রমাণ করতে চাইছেন কোহলি, সরাসরি প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি গাভাসকর। তাঁর প্রশ্ন, "কী বার্তা ও দিতে চাইছে? উৎসাহ? ততক্ষণে ওর অধিনায়কত্বের সফর শেষ হয়ে গিয়েছিল। তা হলে কীসের উৎসাহ দরকার? ওই অধ্যায় (অধিনায়কত্ব) শেষ হয়ে গিয়েছে। এক জন ক্রিকেটার হিসেবে তুমি খেলছো এখন এবং সেই কাজে ফোকাস রাখো। কারণ তুমি যখন অধিনায়ক তখন তোমার সতীর্থদের নিয়ে তুমি চিন্তিত থাকতে পারো। অধিনায়কত্ব যখন শেষ তখন তোমার নিজের খেলায় ফোকাস করা উচিৎ।"

ঠিক কি বলেছিলেন কোহলি:

ঠিক কি বলেছিলেন কোহলি:

বিরাট কোহলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, "আমি যখন অধিনায়কত্ব ছাড়ি তখন একমাত্র মহেন্দ্র সিং ধোনির থেকে আমি ম্যাসেজ পেয়েছিলাম, যাঁর সঙ্গে আমি খেলেছিলাম। যেখানে অনেকের কাছে আমার নম্বর রয়েছে, অনেকে টিভিতে এসে অনেক উপদেশ দেন, তাঁদের অনেক কিছু বলার থাকে কিন্তু তাঁদের প্রত্যেকের কাছে আমার নম্বর থাকা স্বত্ত্বেও কেউ আমায় ম্যাসেজ করেনি।"

নিজের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ তুলে এনেছেন গাভাসকর:

নিজের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ তুলে এনেছেন গাভাসকর:

নিজের অধিনায়কত্ব ছাড়া সময়ের কথা মনে করিয়ে সানি বলেন, "১৯৮৫ সালে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর আমি অধিনায়কত্ব ছাড়ি। ওই রাতে আমরা সেলিব্রেট করেছিলাম, একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। এর থেকে বেশি আপনি কী আশা করতে পারেন?"

এশিয়া কাপে বিরাট কোহলির পারফরম্যান্স:

এশিয়া কাপে বিরাট কোহলির পারফরম্যান্স:

চলতি এশিয়া কাপে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে ৩৫ রান করেছিলেন বিরাট। গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকং-এর বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আসেন ৫৯ রানের ইনিংস। তিনি অর্ধ-শতরান পেয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। অর্ধ-শতরান করেন চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। ৬০ রান করেন সুপার ফোরের ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+