ভারতীয় দলকে নিয়ে এ কেমন কথা বললেন গাভাসকর

ভারতীয় দলের একের পর এক দুরন্ত পারফরম্যান্স, দক্ষিণ আফ্রিকা সফরের আগে স্বপ্ন দেখাচ্ছেন বিরাট এন্ড কোং

টিম ইন্ডিয়ার একের পর এক বিধ্বংসী পারফরম্যান্স। মুগ্ধ হয়ে যাচ্ছেন সকলেই। বিভিন্ন স্তর থেকে প্রশংসাসূচক বাক্যও ভেসে আসছে টিম কোহলি-র জন্য।

ভারতীয় দলকে নিয়ে এ কেমন কথা বললেন গাভাসকর

এবার বিরাটদের হয়ে দারুণ সার্টিফিকেট দিলেন সুনীল গাভাসকর। ২৩৯ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে নাগপুরে টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় দল। এটা ভারতের মাটিতে সবচেয়ে বড় হার শ্রীলঙ্কার। এখন বিরাট এন্ড কোং মাঠে নেমে যা পারফরম্যান্স করছে তাই নজির হয়ে যাচ্ছে। ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য সুনীল গাভাসকর। তাঁর অভিজ্ঞ চোখে বিরাটের দলই সবচেয়ে ভালো দল।

গাভাসকর বলেছেন বিভিন্ন সময়ের দলের মধ্যে তুলনা করাটা একটু অসুবিধাজনক। কারণ সে সময়ের পরিস্থিতি, বিপক্ষের শক্তি এই সব কিছু মাথায় রাখতে হয়। তবে তারপরেও বর্তমান ভারতীয় দল যে পারফরম্যান্স করছে তাতে তাদের নিঃসন্দেহে সর্বকালীন সেরার তালিকায় রাখা যায়।

গাভাসকরের মতে ভারতীয় দলের শক্তির সবচেয়ে বড় কারণ দলে যে যখন সুযোগ পাচ্ছে সেই পারফর্ম করে যাচ্ছে এবং সেটাই দলকে জেতাচ্ছে। আসলে শুধু প্রথম এগারো নয়, প্রায় এর চেয়ে ডবল সংখ্যক ক্রিকেটার এখন এতটাই তৈরি যে কোনওরকম কম্বিনেশন তৈরি করে নেওয়া যায়।

সানি এও বললেন এই দল এতটাই ভালো যে দক্ষিণ আফ্রিকা সফর থেকেও সিরিজ জিতে ফিরতে পারে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+