অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে কেন ঘূর্ণি উইকেট? ভারতের রোগ ধরে কারণ প্রকাশ্যে আনলেন গাভাসকর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্টই ভারত খেলেছে ঘূর্ণি উইকেটে। দুটিতে জয়, হার একটিতে। পেস বোলিং আক্রমণ দুর্বল হওয়াতেই ভারত স্পিন সহায়ক উইকেট চাইছে বলে মন্তব্য সুনীল গাভাসকরের।

নাগপুর, দিল্লি ও ইন্দোরে ঘূর্ণি উইকেট বানানো হয়েছিল। যার জেরে তিনটি টেস্টই শেষ হতে পুরো তিন দিন লাগেনি। আমেদাবাদে চতুর্থ টেস্টে কেমন উইকেট হবে তা নিয়ে চলছে জোর চর্চা। এরই মধ্যে সুনীল গাভাসকর উল্লেখ করলেন, ভারতীয় দলের তরফে র‍্যাঙ্ক টার্নার বানানোর সম্ভাব্য কারণ। ভারতের বোলিং শক্তির দুর্বলতাকেই চিহ্নিত করলেন।

নিরুপায় ভারত

নিরুপায় ভারত

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে গাভাসকর বলেন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও কিছুটা অনভিজ্ঞ মহম্মদ সিরাজ না থাকলে ভারতের বেশিরভাগ পিচেই ২০ উইকেট তোলা কঠিন। আমি মনে করি না, ভারত যে বোলিং আক্রমণ নিয়ে খেলছে সেটা খুব শক্তিশালী। এই অবস্থায় শুষ্ক পিচ বানালে ২০ উইকেট তোলা সহজ হয়ে যেতে পারে। সে কারণই আমার ধারণা এমন উইকেট এই সিরিজে তৈরি করা হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করতে গেলে টার্নিং ট্র্যাক ছাড়া গতি নেই বলেই মনে করেন সানি।

বোলিং শক্তি দুর্বল বলেই টার্নিং ট্র্যাক

বোলিং শক্তি দুর্বল বলেই টার্নিং ট্র্যাক

বুমরাহ খেলছেন না এই সিরিজে। ইন্দোর টেস্টে শামিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আমেদাবাদে তিনি দলে ফিরবেন। বিশ্রাম দেওয়া হতে পারে সিরাজকে। তিনি তিনটি টেস্টে খুব বেশি বোলিংও করেননি। গাভাসকর বলেন, ভারতের পেস বোলিং আক্রমণ শক্তিশালী হলে ফলাফল অন্যরকম হতো। এই দলের মূল ভরসা স্পিনাররাই। তাঁদের সুবিধা করে দিতেই ঘূর্ণি উইকেট তৈরি করা হচ্ছে। পাটা উইকেট করা যাচ্ছে না, যেখানে ব্যাটাররা দাপট দেখাতে পারেন। তবে এই ধরনের পিচে ব্যাটারদের টেম্পারামেন্টেরও ভালো পরীক্ষা হয়।

ব্যাটারদের জন্য কঠিন

ব্যাটারদের জন্য কঠিন

সুনীল গাভাসকরের কথারই সুর শোনা গিয়েছে রিকি পন্টিংয়ের গলায়। তিনি এক সাক্ষাৎকারে বিরাট কোহলির রান না পাওয়াকে গুরুত্ব দিতে চাইছেন না। তিনি মনে করেন, বিরাট কোহলির মতো ব্যাটার নিজেই ছন্দে ফেরার উপায় বের করে ফেলবেন। পন্টিংয়ের মতে, বর্ডার-গাভাসকর ট্রফির খেলাগুলি যে উইকেটগুলিতে হচ্ছে তা ব্যাটারদের কাছে দুঃস্বপ্ন। এখানকার পারফরম্যান্সের নিরিখে কাউকে বিচার করার পক্ষে নন পন্টিং। তিনি বলেন, শুধু বল ঘোরাই নয়, মূল সমস্যা তৈরি করছে অসমান বাউন্স। যেখানে বোলারদের সামলানো বড় পরীক্ষা ব্যাটারদের কাছে।

পিচ নিয়ে সুর বদল ইন্দোর জয়ের পর

পিচ নিয়ে সুর বদল ইন্দোর জয়ের পর

অস্ট্রেলিয়া শিবির ইন্দোরে ঘূর্ণি উইকেটে টেস্ট জিতে আত্মবিশ্বাসী। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়াও। অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেত্তোরি বলেছেন, পিচ সকলের জন্যই সমান। টস ফ্যাক্টরও হচ্ছে না। কী হতে চলেছে সেটা সকলের কাছেই বোধগম্য। এই ধরনের উইকেটে কীভাবে খেলতে হবে সে ব্যাপারে আঁচ করে প্রস্তুত থাকতে হয়। কোনও ব্যাটারের ৩০ রানও এই উইকেটে ভালো। ফারাক গড়ে দিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+