Gavaskar On India: বড় সিদ্ধান্তের অপেক্ষায় গাভাসকর, আইসিসি ইভেন্টে খেতাব জিততে কী করার পরামর্শ?
Gavaskar On India: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের ক্ষত এখনও দগদগে। সকলের মতো রোহিত শর্মার ভারত বিশ্বকাপ না জিততে পারায় হতাশ সুনীল গাভাসকর।
একইসঙ্গে ভারতীয় দলকে আগামীর দিকে তাকানোরও পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। মিড ডে-তে নিজের কলামে সানি বুঝিয়ে দিলেন সাফল্যের রাস্তায় হাঁটতে কী করণীয়।

বিগত এক দশক ধরে বিশ্ব ক্রিকেটে ভারত ধারাবাহিকতা দেখিয়ে এলেও আইসিসি ইভেন্টে ব্যর্থতা চলছেই। দশ বছর ধরে চলছে আইসিসি ইভেন্টের ট্রফির খরা। আগামী বছর টি ২০ বিশ্বকাপ। মেন ইন ব্লু একবারই টি ২০ বিশ্বকাপ জিতেছে। কিন্তু সেটিও আইপিএল চালু হওয়ার আগে। আইপিএলের মতো টুর্নামেন্টের পরও কেন ভারত টি ২০ বিশ্বকাপ জিততে পারছে না, সেটাই বড় প্রশ্ন।
গাভাসকর তাঁর কলামে লিখেছেন, ভারতের বিশ্বকাপ জিততে না পারা হতাশাজনক। কিন্তু বিশ্বকাপ হয়ে গিয়েছে। সামনের দিকে তাকাতে হবে। গত চারটি বিশ্বকাপে ভারত দু-বার ফাইনাল খেলেছে। একবার জিতেছে। দু-বার হেরেছে সেমিফাইনালে। এই সময়কালে অস্ট্রেলিয়া ২ বার বিশ্বকাপ জিতেছে। কিন্তু অস্ট্রেলিয়া বাদে অন্য দলের তুলনায় ভারতের পারফরম্যান্স অনবদ্য।
উল্লেখ্য, ২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালে অপরাজেয় থাকার পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। ২০১৯ সালের বিশ্বকাপে ভারত লিগ পর্বে ১টি ম্যাচ হারে, এরপর সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। দু-বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে উঠে হেরে যায়।
২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত পরাস্ত হয়েছিল। সর্বশেষ দুটি টি ২০ বিশ্বকাপেও ভারত ফাইনালে উঠতে পারেনি। গত টি ২০ বিশ্বকাপে বিদায় নিতে হয় সেমিফাইনাল থেকে। আইসিসি ইভেন্টের নক আউটে ভারতের হতাশাজনক পরিসংখ্যান থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন সানি।
গাভাসকরের মতে, ভারত যদি ট্রফি জিততে চায় তাহলে এবারের বিশ্বকাপ ফাইনালে যে ভুলগুলি হয়েছে তা মানতে হবে। দলগত সংহতি দেখানো একটা বিষয়, কিন্তু ভুলগুলি না স্বীকার করা হলে বিকাশের ধারা মন্থর হয়ে যায়। আগামী কয়েক সপ্তাহে ক্রিকেটারদের ও নির্বাচকমণ্ডলীর তরফে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত প্রত্যাশা করছি। আইপিএলে যে ধরনের সুযোগ-সুবিধা, নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ সকলে পান, তা সত্ত্বেও ২০০৭ সালের পর থেকে টি ২০ বিশ্বকাপ জিততে না পারা হতাশাজনক তো বটেই।












Click it and Unblock the Notifications