টি ২০ বিশ্বকাপ ভারত না জিতলে কোন অজুহাত দেওয়া যাবে না? অভিযান শুরুর আগে সতর্ক করলেন গাভাসকর

টি ২০ বিশ্বকাপে রোহিত শর্মার ভারত সুপার টুয়েলভ অভিযান শুরু করতে চলেছে রবিবার। অস্ট্রেলিয়ায় পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে ভারত জিতেছে, হেরেছে একটিতে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দারুণ জয় ছিনিয়ে নিয়েছে বিশ্বের ১ নম্বর টি ২০ দল। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর মিড ডে-তে নিজের কলামে লিখেছেন, এবার ভারত বিশ্বকাপ না জিতলে তিনি অবাকই হবেন।

পর্যাপ্ত প্রস্তুতি

পর্যাপ্ত প্রস্তুতি

টি ২০ বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে ভারত দেশের মাটিতে হারিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে। সুনীল গাভাসকর লিখেছেন, একটা বিষয় নিশ্চিত। তা হলো, এবার যদি ভারত বিশ্বকাপ না জিততে পারে তা কোনওভাবেই প্রস্তুতিতে খামতির জন্য হবে না। বিশ্বকাপে প্রথম ম্যাচে নামার তিন সপ্তাহ আগে ভারত অস্ট্রেলিয়ায় গিয়েছে। ভালো দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচ খেলার সুযোগও পেয়েছে। ফলে টি ২০ বিশ্বকাপের জন্য ভারত প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ পেয়েছে বলেই মনে করছেন সানি।

আশাবাদী সানি

আশাবাদী সানি

কপিল দেব এবার রোহিত শর্মার ভারতের চ্যাম্পিয়ন হওয়ার আশা বিশেষ দেখছেন না। সানি তাঁর কলামে লেখেন, আগে বলা হতো যদি পুরোপুরি প্রস্তুতি না নিতে পারো, তাহলে ব্যর্থ হওয়ার জন্য প্রস্তুত হও। কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে এ কথা খাটে না। ভারত অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্য়াচ খেলার পাশাপাশি দেশের মাটিতে ৬টি ম্যাচ খেলেছে। তার মধ্যে চারটিতে জেতায় এটা পরিষ্কার ভারত বিশ্বকাপের মতো বড় ইভেন্টের জন্য ভালোভাবেই তৈরি। ভারতীয় দলের তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল দেখেও আশ্বস্ত গাভাসকর।

এবার দল অন্য মেজাজে

এবার দল অন্য মেজাজে

সুনীল গাভাসকরের মতে, সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজে ভারতের পারফরম্যান্স সব সময়ই ভালো। তা সে দেশের মাটিতেই হোক, কিংবা বিদেশে। কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যেখানে একসঙ্গে অনেক দল, সেখানে ভারতকে হোঁচট খেতে হচ্ছে। আগের ইভেন্টগুলিতে ভারতের খেলায় তাগিদের অভাব যে পরিলক্ষিত হয়েছে তার উল্লেখ রয়েছে সানির লেখায়। ভারতকে ওই ইভেন্টগুলিতে 'কোল্ড' দেখিয়েছে বলেই মন্তব্য করেছেন গাভাসকর। উল্লেখ্য, গত বছর বিশ্বকাপের আগে ভারতের ক্রিকেটাররা ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলেই চলে গিয়েছিলেন আইপিএল খেলতে। তারপরই ছিল বিশ্বকাপ। ফলে বিপর্যয়ের কারণ হিসেবে উঠে এসেছিল প্রস্তুতির অভাবের কথা।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ

রোহিত শর্মার দলের ভারসাম্য প্রসঙ্গে গাভাসকর লিখেছেন, এই দলে তারুণ্য ও অভিজ্ঞতার খুব ভালো মিশ্রণ রয়েছে। ফলে এবারের দল অন্যবারের চেয়ে আলাদা। ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও বিশ্বাস করছেন, এবার কাপ এ দেশেই আসবে। অন্য দলগুলিও প্রস্তুতি ম্যাচ খেলে ভালো জায়গায় থাকবে। তবে জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা না থাকা সত্ত্বেও ভারতীয় দল যেভাবে খেলছে তাতে যেভাবে প্রত্যাশার পারদ চড়ছে, তাতে রোহিতদের নিয়ে আশান্বিত সানি নিজেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+