নিজের সময়ে কোন দুই ফাস্ট বোলারকে 'ভয়' পেতেন, অকপট কিংবদন্তি গাভাসকর
নিজের সময়ে কোন দুই ফাস্ট বোলারকে 'ভয়' পেতেন, অকপট কিংবদন্তি গাভাসকর
নিজের সময়ে কোন দুই ফাস্ট বোলারকে 'ভয়' পেতেন, তা অকপটেই জানালেন কিংবদন্তি সুনীল গাভাসকর। একই সঙ্গে তাঁর সময়ের সেরা ব্যাটসম্যানকেও চিহ্নিত করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। নিজের মতো করে স্থান নির্ধারন করেছেন ম্যালকম মার্শাল, ইমরান খান এবং রিচার্ড হ্যাডলির মতো কিংবদন্তিদেরও। ঠিক কী বলেছেন গাভাসকর, তা জেনে নেওয়া যাক।

কোন দুই বোলারকে ভয় পেতেন
নিজের সময়ে ব্যাটিং করার সময় তিনি মূলত প্রতিপক্ষ দলের দুই ফাস্ট বোলারকে পেস এবং দক্ষতার জন্য ভয় পেতেন বলে জানিয়েছেন সুনীল গাভাসকর। পেসের নিরিখে ভারতীয় কিংবদন্তির চোখে সেরা অস্ট্রেলিয়ার জেফ থমসন। যিনি আশির দশকে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে আকচার বল করতেন। দক্ষতার নিরিখে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড রবার্টসকে এগিয়ে রেখেছেন গাভাসকর। ভারতীয় গ্রেটের কথায়, যে কোনও সময় যে কোনও পরিস্থিতিতে উইকেট নিতে পারতেন ক্যারিবিয়ান কিংবদন্তি। সেট ব্যাটসম্যানকে আউট করার ক্ষেত্রে রবার্টসের জুরি মেলা মুশকিল বলে জানিয়েছেন গাভাসকর।

পিছিয়ে মার্শাল-ইমরান-হ্যাডলি
পেস এবং দক্ষতার নিরিখে জেফ থমসন ও অ্যান্ডি রবার্টসের থেকে কিংবদন্তি ম্যালকম মার্শাল, ইমরান খান, রিচার্ড হ্যাডলিরা বেশ খানিকটা পিছিয়ে থাকবেন বলে জানিয়েছেন সুনীল গাভাসকর। ভারতীয় রথীর কথায়, তিন কিংবদন্তি নিজ নিজ আঙিনায় সেরা হলেও সর্বসেরা কখনওই নন।

নিজের সময়ের সেরা ব্যাটসম্যান
সহজ কথাটা সহজেই বলেছেন সুনীল গাভাসকর। বেশি না ভেবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসকেই তাঁর সময়ের সেরা প্রতিপক্ষ ব্যাটসম্যান বলে সম্বোধন করেছেন সুনীল গাভাসকর। বাঘা বোলারদের বিরুদ্ধে বিনা হেলমেটে ভিভের ভয়ডরহীন ব্যাটিং, তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে বলে মনে করেন ভারতীয় কিংবদন্তি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২১টি টেস্ট ও ১৮৭টি ওয়ান ডে খেলা রিচার্ডস দুই ফর্ম্যাটে যথাক্রমে ৮৫৪০ ও ৬৭২১ রান করেছেন। টেস্টেও যে ঝড়ো ব্যাটিং করা যায়, ৫০-এর গড়ে রান করা ভিভের কাছ থেকেই শিখেছিল বিশ্ব।

গাভাসকরের কেরিয়ার
বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন সুনীল গাভাসকর। দেশের হয়ে ১২৫টি টেস্ট খেলে ১০১২২ রান করা কিংবদন্তির ঝুলিতে ৩৪টি শতরান রয়েছে। ওয়ান ডে-তে ১০৮টি ম্যাচ খেলা গাভাসকর ৩০৯২ রান করেছেন।












Click it and Unblock the Notifications