ভারতীয় দলের স্ট্র্যাটেজিতে খুশি নন গাভাসকর, প্রশ্ন তুললেন কোহলির আগে অক্ষরকে নামানো নিয়ে

ভারতীয় দলের স্ট্র্যাটেজিতে খুশি নন গাভাসকর, প্রশ্ন তুললেন কোহলির আগে অক্ষরকে নামানো নিয়ে

ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির আগে অক্ষর প্যাটেলকে ব্যাটিং করতে নামানোর ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে এক হাত নিলেন সুনীল গাভাসকর। কে এল রাহুল চেতেশ্বর পূজারার উইকেট হারানোর পর বিরাটের আগে অক্ষরকে ব্যাটিং করতে পাঠান রাহুল দ্রাবিড়।

ভারতীয় দলে স্ট্র্যাটেজিতে খুশি নন গাভাসকর, প্রশ্ন তুললেন কোহলির আগে অক্ষরকে নামানো নিয়ে

যদিও বাংলাদেশি বোলারদের থেকে বেশিক্ষণ কোহলিকে আড়াল করতে পারেনি ভারত। শুভমন গিল আউট হওয়ার পর কোহলি আসেন মাঠে। বাংলাদেশের স্পিনারদের দাপটে রীতিমতো তখন নাজেহাল ভারতীয় ব্যাটসম্যানরা। কোহলিও টিকতে পারেননি। ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক। ফরোয়ার্ড শট লেগে দাঁড়াো মমিনুল হকের হাতে ক্যাচ দেন তিনি। দিনের শেষে ভারতের রান দাঁড়ায় ৪৫/৪। ভারতীয় টিম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজির সমালোচনা করে সম্প্রচারকারী সংস্থার ধারাভাষ্যের ভূমিকায় থাকা গাভাসকর বলেন, "এটা কখনওই কোহলির জন্য ভাল ইঙ্গিত নয়। বিশ্বের সেরা ব্যাটসম্যানকে পরে পাঠাচ্ছেন আপনি। একমাত্র কোহলি যদি নিজে থেকে পরে নামতে চায় তা হলে হলে সেটা অন্য বিষয়। আমরা জানি না ড্রেসিং রুমে কী ঘটেছে। কিন্তু এটা বুঝতে পারা কঠিন। অক্ষর অবশ্যই ভাল খেলেছে। আগামীকাল সকালে ঋষভ পন্থকে শুরুতে ব্যাটিং করতে আসতে দেওয়া উচিৎ। অক্ষর প্যাটেল আউট যদি নাও হয় সেক্ষেত্রেও ঋষভেরই পরবর্তী ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা উচিৎ। বাম হাতি-ডান হাতি ব্যাটসম্যান নিয়ে যে পরীক্ষানীরীক্ষা চলছে তা এ বার বন্ধ হোক।"

দিনের শেষে সাংবাদিক সম্মেলনে মহম্মদ সিরাজ আলো ফেলেছেন অক্ষর প্যাটেলের ব্যাটিং অর্ডারে প্রমোশনের বিষয়ে। তিনি বলেছেন, "এটা ম্যানেজমেন্টের বিষয়। আমার মনে হয় বাম হাতি, ডান হাতি কম্বিনেশনের জন্যই এমনটা করা হয়েছে কারণ এতে বোলারদের সমস্যা হয়।"

গাভাসকর স্লিপে দাঁড়ানো ভারতীয় ফিল্ডিরদের ক্যাচিং টেকনিক নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন, "স্পিনারদের ক্ষেত্রে নীচ পর্যন্ত ঝুকছে না ফিল্ডাররা।" কোহলি এই ম্যাচে তিনটি ক্যাচ ড্রপ করে। অনকেটা উঁচুতে হাঁটুর উপর হাত রেখে অধিকাংশ ক্ষেত্রেই দাঁড়িয়েছেন স্লিপের ফিল্ডাররা। স্লেপে ভারতীয় ফিল্ডারদের এই পারফরম্যান্স অবাক করে লিটল মাস্টারকে। কারণ ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় স্লিপের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন। একমাত্র ভারতীয় হিসেবে টেস্ট কেরিয়ারে ২০০টির বেশি ক্যাচ নিয়েছেন দ্রাবিড়। তাঁর দলের ফিল্ডাররা স্লিপে কী ভাবে এত খারাপ ফিল্ডিং করতে পারে সেটা অনেকের বোধগম্য হচ্ছে না। ভারতের জন্য দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ১০০ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+