চেতেশ্বর পূজারার ব্যাটে শতরানের ফুলঝুরি দেখে ভারতীয় টেস্ট দলে ফেরানোর পক্ষে সওয়াল গাভাসকরের, দিলেন কোন যুক্তি?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েন চেতেশ্বর পূজারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তাঁকে দলে রাখা হয়নি। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে নির্বাচক ও টিম ম্য়ানেজমেন্ট জানিয়ে দেয়, টেস্ট দলের দরজা খোলা থাকবে। তবে রঞ্জিতে রান পেতে হবে। রঞ্জি খেলেই পূজারা চলে যান কাউন্টিতে এবং বিধ্বংসী ফর্মে রয়েছেন। সে কারণেই তাঁকে ভারতের টেস্ট দলে ফেরানোর পক্ষে সওয়াল করলেন সুনীল গাভাসকর।
|
পূজারা দারুণ ছন্দে
টি ২০ বিশ্বকাপে যে শাহিন শাহ আফ্রিদি ভারতীয় ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছিলেন, তাঁর বলেই যেভাবে পূজারা শতরান করার ফাঁকে আপার কাটে ছক্কা হাঁকিয়েছেন তা ভাইরাল। সাসেক্সের হয়ে ডার্বিশায়ারের বিরুদ্ধে ৬ ও অপরাজিত ২০১, ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে ১০৯ ও ১২, ডারহামের বিরুদ্ধে ২০৩ এবং মিডলসেক্সের বিরুদ্ধে ১৬ ও অপরাজিত ১৭০ রানের ইনিংস খেলেন। সবমিলিয়ে ৭ ইনিংসে তিনি ৭১৭ রান করেছেন। গড় ১৪৩.৪০, স্ট্রাইক রেট ৬১.২২।
|
ভারতীয় দলে ফেরানোর দাবি
তার আগে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে ০ ও ৯১, ওডিশার বিরুদ্ধে ৮ এবং গোয়ার বিরুদ্ধে ২৮ ও অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন পূজারা। টেস্ট ক্রিকেট ও কাউন্টি ক্রিকেটে বোলিং আক্রমণের ফারাকের কথা মেনে নিলেও সুনীল গাভাসকর মনে করেন, পূজারা যে ফর্মে রয়েছেন তাতে তাঁকে টেস্ট দলে ফেরানো উচিত। এর বড় কারণ হিসেবে গাভাসকর উল্লেখ করেছেন, উইকেটের এক প্রান্ত আগলে রেখে বোলারদের ক্লান্ত করে দেওয়ার ক্ষমতা রাখেন সৌরাষ্ট্রের এই ব্যাটার।
|
সানির পরামর্শ
সুনীল গাভাসকর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ভারতের টেস্ট ম্য়াচটি ইংল্যান্ডে এই বিষয়টি মাথায় রাখতে হবে। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিউজিল্যান্ড ইংল্যান্ডে গিয়ে দুটি টেস্ট খেলায় পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয়েছিল। সাদাম্পটনে ফাইনাল খেলার সময় তাই কিউয়িদের মানিয়ে নিতে অসুবিধা হয়নি। সেই টেস্টটি চলার সময় বৃষ্টিও হয়। কিন্তু ওই পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিল নিউজিল্যান্ড।
|
কী কারণে দরকার?
উল্লেখ্য, ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারলেও তারপর দীর্ঘদিন ইংল্যান্ডে কাটিয়েই ভারত যখন টেস্ট সিরিজ খেলতে নামে চার টেস্টের পর বিরাট কোহলির নেতৃত্বাধীন দলও ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ভারতের কোচ ও অধিনায়ক যেমন যথাক্রমে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা, ইংল্যান্ড সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামবে ব্রেন্ডন ম্য়াকালামের কোচিংয়ে ও বেন স্টোকসের নেতৃত্বে। গাভাসকর বলেন, ইংল্যান্ডের কন্ডিশনে ব্যাটিং করার ক্ষেত্রে মানিয়ে নিয়েছেন পূজারা। এটা ঠিক, যে বোলারদের তিনি সামলাচ্ছেন তার সঙ্গে টেস্ট বোলিং আক্রমণের ফারাক আছে। কিন্তু যখন তিনি ছন্দে আছেন, তখন তার ফায়দা নিতে অসুবিধা কোথায়? অবশ্যই দল নির্বাচনের সময় পূজারার কথা বিবেচনা করা উচিত।












Click it and Unblock the Notifications